সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ।

বিদায় নিচ্ছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহাবুবর রহমান।

বিদায় নিচ্ছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহাবুবর রহমান

দীর্ঘ দুই বছরের অধিক সময়ে তিনি এ শহরে ছিলেন। নিরাপদ সড়ক আন্দোলনে চট্টগ্রামের সাধারন শিক্ষার্থীরা রাজপথে আন্দোলনে নেমেছিল, তখন চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার মাহাবুবর রিপন আমাদের পাশে এসে দাড়িয়েছিল। আমরা সেদিন সাধারন শিক্ষার্থীদের অনেকগুলো দাবী দাওয়া মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। যার অনেকগুলো পূরন হয়েছে পুলিশ কমিশনারের আন্তরিকতায়। শিক্ষার্থীরা যখন- যেভাবে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তখনি তিনি সাক্ষাত করেছেন। নিজের এখতিয়ারের বাইরেও গিয়েও সংকট নিরসনে তিনি এগিয়ে এসেছিলেন। স্কুল কলেজের সামনে সাইনবোর্ড টাঙানো থেকে শুরু করে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে নিরলস ভূমিকা রেখেছেন। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি সুন্দর রোডম্যাপে আনতে চালু করেছিলেন ‘স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং’। যার আওতায় প্রতি সপ্তাহে একদিন সাধারন শিক্ষার্থীরা রাস্তায় নেমে সেচ্ছাসেবী হিসাবে ট্রাফিক পুলিশকে সহায়তা করছে। এসব কার্যক্রমের মাধ্যমে সাধারন শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছেন তিনি। করোনাকালে চট্টগ্রামের পুলিশ প্রশাসনের ভূমিকা সকলের জানা। প্রতিটি থানা থেকে রাতের আঁধারে নিম্ন আয়ের মানুষের বাসায় পৌছে দিয়েছেন খাবার সামগ্রীর বড়সর প্যাকেট। আমরা যখন হালিশহরে করোনা আইসোলেশন সেন্টার করতে গেলাম তখনো এলাকাবাসীর প্রতিরোধের মুখে পড়েছিলাম কিন্তু সিএমপি কমিশনারকে মোবাইলে একটা টেক্সট মেসেজ করার পর সব সমস্যার সমাধান পেয়েছি। সবকিছুর পরেও উনার দুই বছরের দায়িত্বকালের চূড়ান্ত মূল্যায়ন আমি অন্যভাবে করবো। দুই বছরের অধিক দায়িত্বপালনকালে তিনি রাজনৈতিকভাবে পক্ষপাতিত্বে ছিলেন না। কোন রাজনৈতিক হত্যাকাণ্ড বা রাজনৈতিক দূর্বিত্তায়নকে তিনি পশ্রয় দেননি। যখনি কোন রাজনৈতিক সহিংসতা হয়েছে তিনি দায়ীদের কঠোরহস্তে আইনের আওতায় এনেছেন। আরো অনেক কিছুই লেখার ছিল, তবে এখানেই ইতি টানলাম। পরিশেষে, বিদায়ী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহাবুবর রহমানের সুস্বাস্থ্য কামনা করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com