সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

রক্ষকই যখন ভক্ষক

রক্ষকই যখন ভক্ষক

সত্যেন্দ্রনাথ রায়ঃ- নীলফামারীঃপ্রতিনিধিঃ

দেশের জানমাল রক্ষার দায়িত্ব যার কাছে সেই যদি ভক্ষক হয় তাহলে মানুষ অসহায় বোধ করে । এবং বিশ্বস্ত সহ কর্মীরা হয়ে পড়েন সমালোচিত, এমন ঘটনায় ঘটেছে নীলফামারীর সৈয়দপুরে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক চোরাচালানকারী আসামীর কাছ থেকে উদ্ধারকৃত ৩০ টি সোনার বারের মধ্যে ১০ টি সোনার বিস্কিট আত্মসাৎ করায় নীলফামারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সিপাহী মেহেদী হাসান (৩২) কে গ্রেফতার করা হয়েছে।

সোমবার তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়। থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম নিজে বাদী হয়ে এই মামলা করেছেন। মামলা নং ০৬। পরে তাকে নীলফামারী আদালতে দেয়া হলে বিচারক জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণ করেছে।

গ্রেফতার সিপাহী মেহেদী হাসান দিনাজপুরের শীবপুর মোল্লাপাড়ার হাবিবুর রহমানের ছেলে এবং নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কর্মরত। ঘটনার বিবরণে জানা যায়, গত ১১ ফেব্রুয়ারী সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের রংপুর-দিনাজপুর মহাসড়কের কামারপুকুর বাজার এলাকায় ঢাকা থেকে আগত সাগরিকা এক্সপ্রেস নামের একটি নৈশকোচে অভিযান চালায়। এসময় তল্লাশি করে দুই যুবকের কাছ থেকে ১৫ টি সোনার বিস্কিট উদ্ধার করা হয়। আর যুবকদ্বয়কে আটক করে থানায় সোপর্দ করা হয়।

আটক সোনা চোরাচালান কাররীরা হলো মানিকগঞ্জ জেলার সিংঙ্গাইরের সুমন আলীর ছেলে আব্দুর রহিম (২৫) ও একই এলাকার নুরুলের ছেলে মোহাম্মদ উল্লাহ (২৬)। পরে থানায় তল্লাশিকালে মোহাম্মদ উল্লাহর কাছ থেকে আরও ৫ টি স্বর্ণের বার পাওয়া যায়। এগুলো তাদের কোমড়ে পলিথিন দিয়ে মোড়ানো ছিল। উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ৬৫০ গ্রাম এবং মূল্য প্রায় ২ কোটি টাকা।

এদিকে আসামীদের রিমান্ডে নেয়া হলে গ্রেফতারকৃত চোরাচালানী মোহাম্মদ উল্লাহ জানায় তাদের কাছে ১৫ টি করে মোট ৩০ টি সোনার বিস্কিট ছিল, যা ডিএনসি উদ্ধার করেছে। অথচ জব্দ দেখানো হয়েছে প্রথমে ১৫ ও থানায় আসার পর ২০ টি। এতে ধুম্রজাল সৃষ্টি হয় এবং সে অনুযায়ী তদন্ত চালালে প্রকৃত তথ্য বেড়িয়ে আসে।

তদন্তে প্রাপ্ত তথ্যানুসন্ধানে জানা যায়, মোহাম্মদ উল্লাহর কাছ থেকে পাওয়া ১৫ টি সোনার বিস্কিটের মধ্যে ১০ টি সরিয়ে ফেলে সিপাহি মেহেদী হাসান। পরে সেগুলো মোহাম্মদ উল্লাহর বাবা নুরুল হকের সাথে যোগাযোগ করে অর্থের বিনিময়ে ফেরত দেয়া হয়েছে। এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় মেহেদী হাসানকে গত রবিবার রাতে আটক করে জিজ্ঞেসাবাদ করা হয়।

জানতে চাইলে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আসামীদের ১৬৪ ধারায় জবানবন্দিতে ৩০ টি সোনার বারের কথা বেড়িয়ে আসে, সেই ভিত্তিতে মেহেদী হাসান কে আটক করে রিমান্ডে নেয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com