রবিবার, ১০ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত

ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত,

বাবুল হোসেন বাবলা ঃ- চট্টগ্রাম ১৭ জানুয়ারি ২০২৬ইং

নগরীর বন্দর-ইপিজেড ও পতেঙ্গাস্থ ” সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের
কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা গতকাল শুক্রবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে।

সভায় উপস্থিত সম্মানিত সদস্যদের সর্বসম্মতিক্রমে বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আবুল কাশেম -কে সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

একইসাথে সংগঠনের সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ডাঃ এস. কে. বড়ুয়া এবং ডা পি. কে. বড়ুয়া সাহেবকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত করা হয়।
এই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে নবনিযুক্ত প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডাঃ এস এম এমরান, সাধারণ সম্পাদক ডাঃ আহসান হাবিব, সিনিয়র সহ-সভাপতি ডাঃ ক্বারী মোঃ আব্দুল বারী, সহ সভাপতি ডাঃ আর এম সুমন, যুগ্ম সম্পাদক ডাঃ মোঃ শামসুজ্জামান, সিনিয়র সদস্য ডাঃ মোঃ বেলায়েত হোসেন, ডাঃ মোঃ কামাল উদ্দিন, ডাঃ মোঃ গাফরান হোসেন, ডাঃ ইব্রাহিম খলিল উল্লাহ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
পুরো অনুষ্ঠানজুড়ে একটি আনন্দঘন, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
সংগঠনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নবনিযুক্ত উপদেষ্টাদের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও দিকনির্দেশনায় সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ ভবিষ্যতে আরও সুসংগঠিত ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com