শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ডের বালুর মাঠসংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেনর সভাপতিত্বে এবং সদরঘাট থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সম্রাট এর সঞ্চালনায়,
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৯ নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর সিরাজ, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ বাদশা মিয়া, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কমল জ্যোতি বড়ুয়া এবং মহানগর যুবদল নেতা তৈয়ব আলী।
এছাড়া ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ ওসমান, লোকমান হোসেন বাবুল, শামীম রেজা, হারেস লেদু, মো. জাহিদ আলী, মোহাম্মদ জসিমুল হক, মোহাম্মদ ইদ্রিস, মো. ইকবাল, মোহাম্মদ ইয়াকুব আলী, গোলাম হোসেন ও মো. আব্দুর রহিমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন
এ সময় সদরঘাট যুবদল নেতা তানভীর উদ্দিন, তৈয়ব সাইমন, আব্দুল লতিফ, ডাক্তার মো. হারুন, ইফতেখার আলম রনি, মো. শাহেদ, মো. আবুল কালাম আজাদ, এসএম মুন্না, মো. মুক্তার হোসেন পলাশ, গুলজার হোসেন তুষার, মোহাম্মদ মিলন, মো. ওমর ফারুক, মোহাম্মদ আজাদ, মো. কামাল, মো. আশরাফ, নুর ইসলাম ও মোহাম্মদ শফি উপস্থিত ছিলেন।
এছাড়াও সদরঘাট থানা স্বেচ্ছাসেবক দলের মম শাহরিয়ার, মোহাম্মদ হৃদয়, মো. ইমন এবং সদরঘাট থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, ওয়ার্ড ছাত্রদলের মো. রাকিবসহ বিএনপি, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বালুর মাঠটি এলাকার শিশু-কিশোর ও সাধারণ মানুষের খেলাধুলা, বিনোদন এবং উন্মুক্ত পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। মাঠটি কোনোভাবেই দখল বা বাণিজ্যিক কাজে ব্যবহারের সুযোগ দেওয়া যাবে না। বক্তারা মাঠটি সংরক্ষণ করে এলাকাবাসীর জন্য উন্মুক্ত রাখার দাবি জানান,
মাঠ দখলের চেষ্টা প্রতিহত করার ঘোষণা দেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান বলেন, “পশ্চিম মাদারবাড়ির ২৯ নম্বর ওয়ার্ডের বালুর মাঠ এলাকাবাসীর সম্পদ। এই মাঠ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে দখল করে বাণিজ্যিক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।”
তিনি অভিযোগ করেন, মোজাম্মেল গং মাঠটির জায়গা দখল করে বাণিজ্যিকভাবে ব্যবহারের চেষ্টা করছে। তিনি বলেন, “মাঠ রক্ষার দাবিতে এলাকাবাসী আজ ঐক্যবদ্ধ হয়েছে। জনস্বার্থের এই দাবি উপেক্ষা করা হলে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত থাকবে।”
শাহজাহান আরও বলেন, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিশ্রুতির কথা তুলে ধরেছেন। এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী, পশ্চিম মাদারবাড়ির এই বালুর মাঠকে ঘিরে বালক উচ্চ বিদ্যালয়, হাসপাতাল ও খেলার মাঠসহ জনকল্যাণমূলক অবকাঠামো গড়ে তোলার প্রত্যাশা রয়েছে।
তিনি বলেন, “এলাকার উন্নয়ন করতে হলে জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। একটি উন্মুক্ত মাঠকে বাণিজ্যিক স্থাপনায় পরিণত করা কোনোভাবেই এলাকাবাসীর স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। আমরা চাই মাঠটি রক্ষা করা হোক এবং এখানে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করা হোক।”
মেয়রের প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি
বক্তারা বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা0 . শাহাদাত হোসেনের পক্ষ থেকেও এলাকাটিতে ওয়াকওয়ে, হাসপাতাল ও বালক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাসহ জনকল্যাণমূলক উন্নয়নের প্রত্যাশা রয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “বালুর মাঠ রক্ষার দাবি শুধু একটি মাঠের দাবি নয়—এটি এঅলাকার শিশু-কিশোরদের খেলাধুলার অধিকার, পরিবেশ রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্মুক্ত স্থান সংরক্ষণের দাবি।”
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বালুর মাঠ রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।