বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার

নীলফামারী জলঢাকায় পরকীয়ায় যুবক খুন

নীলফামারী জলঢাকায় পরকীয়ায় যুবক খুন

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় পরকীয়ার জেরে এক যুবক কে খুন করা হয়েছে।

রবিবার (৯ ই জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে এগারোটার দিকে জলঢাকা উপজেলার শিমুল বাড়ী ইউনিয়নের রাজবাড়ী গ্রামের মাজাপাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহত ব্যক্তি শিমুলবাড়ী ইউনিয়নের রাজবাড়ী গ্রামের মানিক চন্দ্র রায় এর ছেলে ভবেশ চন্দ্র রায় (২৭)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায় নিহত ভবেশ ডিয়াবাড়ী বাজার হোটেল ব্যবসা করত। প্রতিদিনের ন্যায় তার ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে রাত এগারোটার দিকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে আসতে ছিলেন । দিনেশের বাড়ির স্বনিকটে আসলে অতর্কিত ভাবে তার শরীরের উপর কেবা কাহারা ছুরি বা দা দিয়ে মাথায় ও চাবালিতে উপর্যপরি ৫ হতে ৬ টি চোট (কোপ)মারে। এতে সে চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন। তার চেচামেচিতে এলাকাবাসী শুনতে পেরে তাকে উদ্ধার করতে এসে রক্তাক্ত জখম অবস্থায় একা পড়ে থাকতে দ্যাখেন। পরে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সুত্রে আরো জানাযায় ভবেশ বাড়িতে এক স্ত্রী ও ছেলে মেয়ে থাকলেও অন্যত্র তার আরো এক স্ত্রী আছে।এমন জঘন্য হত্যা কান্ডের সুষ্ঠু বিচার চান নিহতের পরিবারের লোকজন।

এ বিষয়ে কথা হলে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোক্তারুল আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন লাশ ময়নাতদন্ত শেষে পরিবার কাছে হস্তান্তর করা হয়েছে এ বিষয় মামলার প্রক্রিয়া চলছে। তিনি আরো জানান সুন্দরী নামে এক মহিলার সাথে তার পরকীয়ার সম্পর্ক ছিল। পরকীয়া সংক্রান্ত হত্যা কান্ড।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com