শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ..

৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে
আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ….

বাবুল হোসেন বাবলা ঃ- চট্টগ্রাম

আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম -১১ (বন্দর -ইপিজেড পতেঙ্গা) এলাকার ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে গণসংযোগ অব্যাহত রয়েছে।
বন্দরটিলাস্থ আলী শাহ্ পড়া, আলী শাহ নগর,হোন্দোল পাড়া, কসাই গলি,আলী শাহ মাজার বাড়ির অলিগলি মানুষের দুয়ারে দুয়ারে সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সন্তান ইসরাফিল খসরু চৌধুরী ইপিজেড থানা- ৩৯ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ কে সাথে নিয়ে ঘরে ঘরে গণসংযোগ করেন।
গতকাল সকাল থেকে এক টানা গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, নগর বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক হাজী মোঃ নূরুজ্জামান কন্ট্রাক্টর, সাবেক যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী,সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিন,সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক -মোঃ ইমরান খান, সহ সভাপতি মোঃ শরীফ,মোঃ আলমগীর, সুমন রহমান, মোঃ নূরুল আমিন, এবাদুল হক, মোঃ সালাউদ্দিন, রাশেদুল আলম রাসেদ, জাহেদ আনসারী, সাইফুল ইসলাম, রায়হান সাদ্দাম রানা, সাহেদ হোসেন, আকিব জাভেদ সহ বিএনপি যুবদল-ছাত্রদল,স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল,কৃষক দল,শ্রমিক দল ও জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইসরাফিল খসরু তার পিতা ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ধানের শীষ তথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের প্রতীক ধানের শীষ প্রতীকে ভোট দিতে এলাকার সর্বস্তরের মানুষের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন।
এছাড়া তিনি জুলাই যুদ্ধাদের সনদ বাস্তবায়নে হ্যাঁ ভোটের পক্ষে গণমত সৃষ্টির অনুরোধ জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com