বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭ মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী।

অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,, ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু,,
ঘাতক স্বামী আটক এসআরবি – ৭

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় অনলাইন জুয়ায় আসক্ত স্বামীর নৃশংসভাবে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার করার এক নৃশংস ঘটনার খবর পাওয়া গেছে।
ঘটনা ঘটবার মাত্র ২ ঘন্টার মধ্যে ঘাতক স্বামী মোঃ জাবেদ’কে গ্রেফতার এবং হত্যাকান্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করেছে এসআরবি-৭

ঘটনার বিবরণে জানা গেছে, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং আনুমানিক ১০টায় চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় আদর্শ পাড়ার জাবেদ অনলাইন জুয়ায় আসক্ত হয়ে টাকা হেরে পারিবারিক কলহের জেরে স্বামী জাবেদ ও স্ত্রী ভিকটিম সানজু বিবি (৩৫) এর মাধ্যে বাকবিতন্ডার হয় এক পর্যায়ে ঘাতক স্বামী জাবেদ স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে।
ভিকটিমের চিৎকারে আশে পাশের লোকজন জড়ো হলে ঘাতক স্বামী ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পর্বতীতে ভিকটিমের পরিববারের অন্যান্য সদস্যরা ভিকটিমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে।
এসআরবি-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, উক্ত হত্যা কান্ডে ঘাতক স্বামী মোঃ জাবেদ চট্টগ্রাম বন্দর থানাধীন বন্দর পুরাতন মার্কেট এলাকায় অবস্থান করছে।
তথ্যের ভিত্তিতে আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখ আনুমানিক ১১:৫০ মিনিটের সময় এসআারবি-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ঘটনার মাত্র ২ ঘন্টার মধ্যে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন বন্দর পুরাতন মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ঘাতক স্বামী মোঃ জাবেদ (৪২), পিতা-মৃত আব্দুল খব, সাং-আদর্শ পাড়া, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম মহানগরী’কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তের বসত ঘরের সামনে কাঠাল গাছের নিচ হতে হত্যা কান্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com