শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
মোঃ রেজাউল করিম ঃ- চট্টগ্রাম ২ই অক্টোবর ২০২৬ ইং
ডেঙ্গু আক্রান্ত মাহিনকে টাইফয়েডের চিকিৎসা, ১৪ ইনজেকশনের পর এক সপ্তাহেই মৃত্যু ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে,
চট্টগ্রামে ডায়াগনস্টিক পরীক্ষার ভুল রিপোর্টের অভিযোগে মো. মোস্তাকির মঞ্জুর মাহিন (১৯) নামে এক কলেজছাত্রের অকাল মৃত্যু হয়েছে বলে জানাগেছে, স্বজনদের অভিযোগ, মাহিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত থাকলেও শাহজালাল ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্টে তাকে টাইফয়েডে আক্রান্ত হিসেবে দেখানো হয়।
ওই রিপোর্টের ভিত্তিতে চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।
পরিবারের দাবি, টাইফয়েডের কথা উল্লেখ করে তাকে ১৪টি ইনজেকশন দেওয়া হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোর ৫টার দিকে মাহিনের মৃত্যু হয়।
তিনি কমার্স কলেজের শিক্ষার্থী ছিলেন। স্বজনদের দাবি ডাঃ আব্দুল মবিন এর ভুলে মাহিনের মৃত্যু হয়েছে।
মাহিনের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন উঠেছে।
ভুল রিপোর্ট, চিকিৎসা পদ্ধতি ও দেওয়া ওষুধ-ইনজেকশনের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক ছিল কি না—তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্বজনরা। একই সঙ্গে সংশ্লিষ্ট ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসকের বক্তব্য এবং মাহিনের সব চিকিৎসা-নথি যাচাই করে দায় নির্ধারণের দাবি উঠেছে। ২৪ নং ওয়ার্ড উত্তর আগ্ৰাবাদ মিস্ত্রী পাড়া নিবাসী মহিন ছিল পরিবারের বড় ছেলে।