বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

২১ জানুয়ারী ২০২৬ বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ শহীদ প্রকৌশলী শামসুজ্জামান ষ্টেডিয়ামে (বন্দর ষ্টেডিয়াম) অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মাননীয় চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকাল ৯.০০ ঘটিকায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকার জন্য ক্রীড়ার গুরুত্ব অপরিসীম ও একটি অপরিহার্য মাধ্যম । যখন দেহ সুস্থ থাকে, তখন মনও শান্ত এবং প্রফুল্ল থাকে। ক্রীড়া প্রতিযোগিতা/খেলাধুলার মাধ্যমে সকলের মাঝে শৃঙ্খলাবোধ ও ভ্রাতৃত্ববোধ গড়ে উঠে। প্যারেডে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের লক্ষ্যে খেলাধুলায় অংশগ্রহণের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবক এর সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ, (জি),বিএসপি, পিএসসি, বিএন, সদস্য (প্রকৌশল) কমডোর মোঃ মাযহারুল ইসলাম জুয়েল (ই), পিএসসি, চবক ক্রীড়া সমিতির সভাপতি ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) জনাব মোঃ ওমর ফারুক এবং চবক ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক ও বন্দর সচিব জনাব মোহাম্মদ আজিজুল মওলা। এছাড়াও বন্দরের বিভিন্ন বিভাগীয় প্রধান, উপবিভাগীয় প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা শেষে বিকেল ৪.৩০ ঘটিকায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর মহিলা সংঘের প্রধান পৃষ্ঠপোষক মিসেস আইরিন জামান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com