রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন

ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন

ডেক্স নিউজ

২২ জানুয়ারি ২০২৬ তারিখ বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয়ান ইউনিয়নের Ambassador H.E Mr. Michael Miller এর নেতৃত্বে ০৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন।

প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরে আগমনের পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসি এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। মাননীয় চেয়ারম্যান ইউরোপীয় ইউনিয়নের মান্যবর রাষ্ট্রদূত ও তাঁর প্রতিনিধিগণকে চট্টগ্রাম বন্দরে স্বাগত জানান। তিনি চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক হ্যান্ডলিং রেকর্ড, জাহাজের টার্ন এরাউন্ড টাইম হ্রাস, ডুয়েল টাইম হ্রাস, পানগাঁও আইসিটি ও লালদিয়া কনটেইনার টার্মিনালে বিদেশী অপারেটর নিয়োগ, বে টার্মিনাল ও মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্পে গ্রীণ টেকনোলোজি ব্যবহার, ডিজিটাইজেশন, নিরাপত্তা ব্যবস্থার উন্নতি প্রভৃতি বিষয়ে প্রতিনিধি দলকে অবগত করলে তারা বন্দরের সাফল্যে সন্তোষ প্রকাশ করেন। মাননীয় চেয়ারম্যান আরো বলেন আলোচ্য প্রকল্প সমূহ বাস্তবায়ন হলে দেশের অর্থনীতিতে একটি ইতিবাচক পরিবর্তন ঘটবে। এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য চ্যলেঞ্জ মোকাবেলায় ইউরোপীয় ইউনিয়নের সার্বিক সহযোগিতা কামনা করেন। চট্টগ্রাম বন্দরের বিদ্যমান জনবলকে আরো দক্ষ ও কারিগরী জ্ঞানে প্রশিক্ষিত করতে প্রয়োজনীয় সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন। মান্যবর রাষ্ট্রদূত ইউরোপীয় ইউনিয়নের তরফ থেকে চট্টগ্রাম বন্দরকে নির্মাণ শিল্প, উন্নত দেশের সাথে সরাসরি জাহাজ চলাচল বৃদ্ধি, বিভিন্ন বিষয়ে কারিগরী সুবিধা প্রদানসহ চট্টগ্রাম বন্দরের সার্বিক উন্নয়নে সহযোগী অংশীদার হিসেবে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও গ্রীনপোর্ট তৈরি ও জিরো কার্বন নিঃসরণের ব্যাপারেও মাননীয় চেয়ারম্যানকে সার্বিক সহযোগিতা করতে আশ্বস্থ করেন।

আগত অতিথিদের উদ্দেশ্যে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনার ওপর একটি প্রেজেন্টেশন প্রদান করা হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিনে পরির্দশন করেন এবং বন্দরের সার্বিক অগ্রগতি ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করেন।

সৌজন্য সাক্ষাতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ (জি), বিএসপি, পিএসসি, বিএন, সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মোঃ মাহবুব আলম তালুকদার (অতিরিক্ত সচিব),ইউরোপীয় ইউনিয়নের প্রথম কাউন্সিলর Mr. Edwin Koekkoek, প্রথম সচিব Mr. Sebastian Riger-Brown, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মোঃ ওমর ফারুক ও সচিব মোহাম্মদ আজিজুল মওলাসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com