রবিবার, ১০ মে ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

লোহাগাড়ায় উপজেলা শ্রমিকদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

লোহাগাড়ায় উপজেলা শ্রমিকদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রাম

শহিদ জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা শ্রমিকদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) বিকেলে উপজেলার সুমাইয়া গার্ডেন কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আলহাজ্ব ইসহাক কোম্পানির সঞ্চালনায় উপজেলা শ্রমিকদলের সভাপতি এস এম জাকারিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির সিনিয়র সদস্য এস এম ছলিম উদ্দীন খোকন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য সালাহউদ্দিন চৌধুরী সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে এস এম ছলিম উদ্দীন খোকন চৌধুরী শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অবদানের কথা গভীর শ্রদ্ধা ও আবেগভরে স্মরণ করেন।

বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশের প্রতি তাঁর ভালোবাসা ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সেই চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

এসময়ে আরও উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল কাসেম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছলিমুল্লাহ চৌধুরী ডালিম, লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ রাশেদুল হক, লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুসলিম উদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি বেলাল কোম্পানি।

আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে শহীদ প্রেসিডেন্টের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com