মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

পাহাড়তলী থানা বিশেষ অভিযানে ডাকাত ও থানার লুট হওয়া অস্ত্র গুলি সহ ২ ডাকাত গ্রেফতার।

পাহাড়তলী থানা বিশেষ অভিযানে ডাকাত ও থানার লুট হওয়া অস্ত্র গুলি সহ ২ ডাকাত গ্রেফতার।

ডিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম

পাহাড়তলী থানা বিশেষ অভিযানে ডাকাত ও থানার লুট হওয়া অস্ত্র গুলি সহ ২ ডাকাত গ্রেফতার করেছে বলে জানিয়েছেন সিএমপি মিডিয়া । সিএমপির বরাতে জানাগেছে,

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ বাবুল আজাদ এর নেতৃত্বে এসআই(নিঃ)/সন্তোষ বালা, এসআই/মোঃ জাহেদ উল্লাহ জামান ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গত ২৭/০৫/২৫ খ্রিঃ তারিখ রাত ২১:৩০ ঘটিকায় পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী জেলে পাড়া পিসি রোডস্থ শুকতারা গ্যারেজ সংলগ্ন খাজা গরীবে নেওয়াজ তেলের দোকানের উত্তর পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও ছোরা নিয়ে ডাকাতি প্রস্তুতিকালে আসামী মোঃ পারভেজ প্রঃ অপশন পারভেজ(২৫) গ্রেফতার করে এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অপর আসামীরা দিক-বিদিক দৌড়িয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী মোঃ পারভেজ প্রঃ অপশন পারভেজ(২৫) এর দেহ তল্লাশী করে তার হেফাজত হতে ১টি শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ক ১ টি কাঠের বাটযুক্ত রিভালবার, খ)৫(পাঁচ) রাউন্ড ৩২ কেলিবারের তাজা গুলি, গ ১টি কাঠের বাটযুক্ত ধারালো ছোরা ও ঘ) ১টি কাঠের বাটযুক্ত লোহার ধারালো দা উদ্ধার করেন। পরবর্তীতে পলাতক আসামীদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান পরিচালনা করে ২৮/০৫/২০২৫খ্রি. তারিখ ০৩.৩০ ঘটিকার সময় পাহারতলী থানাধীন নোয়াপাড়াস্থ ঝোলাপাড়া এলাকা হতে ঘটনায় জড়িত ডাকাত দলের সদস্য ২। রিয়াজুর রহমান প্রঃ মুরাদ প্রঃ টাকলা মুরাদ প্রঃ রিয়াদ (২২) কে গ্রেফতার করা হয়

উদ্ধারকৃত অস্ত্র-গুলি গত ০৫ আগষ্ট ২০২৪ খ্রি. তারিখ পাহাড়তলী থানায় ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে থানার অস্ত্রাগার হতে লুণ্ঠিত অস্ত্র-গুলি বলে স্বীকার করে। দীর্ঘদিন ধরে আসামীরা উক্ত আগ্নেয়াস্ত্র ও গুলি ব্যবহার করে পাহাড়তলী থানা এলাকা সহ নগরীর বিভিন্ন থানা এলাকায় অন্ধকার নির্জন স্থানে চলাচলরত পথচারী, অটোরিক্সা চালকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করে থাকে।

এছাড়াও তারা পাহাড়তলী থানাধীন টোল রোড এলাকায় দিয়ে বিদেশ গমনাগমন যাত্রী, পতেঙ্গা সমূদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটক, চট্টগ্রাম বন্দর হতে আগত বিভিন্ন লরি, ট্রাক, কাভার্ড ভ্যানের গতিবিধি লক্ষ্য করে আসামীদের হেফাজতে থাকা অস্ত্র-গুলি ও ছোরার ভয় দেখিয়ে তাদের নিকট থাকা বিভিন্ন পণ্য, নগদ টাকা, মূল্যবান জিনিস পত্র হাতিয়ে নেয়।

উক্ত ঘটনায় গ্রেফতারকৃত আসামী মোঃ পারভেজ প্রঃ অপশন পারভেজ সহ তার অপরাপর পলাতক সহযোগী আসামীদের বিরুদ্ধে সিএমপি এর পাহাড়তলী থানার এফআইআর নং-২৩, তারিখ- ২৮ মে, ২০২৫; জি আর নং-১০৪, তারিখ- ২৫ মে, ২০২৫; ধারা- 399/402 The Penal Code, 1860; ও সিএমপি এর পাহাড়তলী থানার এফআইআর নং-২৪, তারিখ- ২৮ মে, ২০২৫; জি আর নং-১০৫, ধারা- 19A/19(f) The Arms Act, 1878; মামলা রুজু করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com