শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

লোহাগাড়া উপজেলা উন্নয়ন সংঘ এর উদ্যোগে বৃক্ষরোপন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম

লোহাগাড়া উপজেলা উন্নয়ন সংঘ এর উদ্যোগে বৃক্ষরোপন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান 

মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রাম

চট্টগ্রামে লোহাগাড়া উপজেলার ডাকঘর শহিদ মিনার স্হানটি দীর্ঘ সময় ধরে অবহেলিত, অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে৷ পরিবেশ সুন্দর না থাকায় জায়গা ব্যবহারের জন্যেও অনুপোযোগী ছিলো৷ লোহাগাড়া উপজেলায় এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা বিগত সময় ধরে উন্নয়নের লক্ষ্য কেউ নজর না দিলেও এবারের মতো এগিয়ে আসলো লোহাগাড়া উপজেলা উন্নয়ন সংঘ।

গেলো সোমবার সকাল ৯টার সময়ে লোহাগাড়া উপজেলা উন্নয়ন সংঘ এর উদ্যোগে সংগঠনের সদস্যদের নিয়ে বৃক্ষরোপন ও পরিষ্কার পরিচ্ছন্নতার আয়োজন করা হয়।

আয়োজিত সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি মোঃ দাউদ হোসেন মানিক বলেন, লোহাগাড়া উপজেলা দক্ষিণ চট্টগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা। এরি মধ্যেই উপজেলার ডাকঘর শহিদ মিনার স্হানটি দীর্ঘ সময় ধরে অবহেলিত, অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে আছে৷ পরিবেশ সুন্দর না থাকায় জায়গা ব্যবহারের জন্যেও অনুপোযোগী ছিলো। তাই আমরা সংগঠনে সদস্যদের উদ্যেগে উপজেলা ইউনো মহোদয়ের সাথে পরামর্শ করে অপরিচ্ছন্ন কাজটি পরিষ্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে সকাল থেকে সংগঠনের সদস্যদের সাথে নিয়ে সম্পন্ন করি। আমাদের লক্ষ্যে ও উদেশ্য লোহাগাড়ায় যে কোম অপরিচ্ছন্ন অবহেলিত জায়গা সুন্দর সংস্করণ করা৷

এই সময়ে আরো উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ তালুকদারসহ মো:মোমিনুল ,মো:নিলয়,
মো:সাকিল ,মো:বোরহান, মো:খাদের প্রমুখ৷

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com