বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

এম.টি বাংলার জ্যোতি ও এম.টি বাংলার সৌরভ জাহাজে অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান।

এম.টি বাংলার জ্যোতি ও এম.টি বাংলার সৌরভ জাহাজে অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান।

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

আজ ২০.০৫.২০২৫খ্রি. তারিখে “এম.টি বাংলার জ্যোতি” ও “এম.টি বাংলার সৌরভ” জাহাজে অগ্নি দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান বিএসসি টাওয়ারে (দৈনিক বাংলা মোড়, ঢাকা) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন মহোদয় প্রধান অতিথি এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় সিনিয়র সচিব জনাব মোহাম্মদ ইউসুফ মহোদয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সম্মনিত ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক। অনুষ্ঠানে নিহত চারজন কর্মকর্তা-কর্মচারীদের ক্ষতিগ্রস্থ চারটি পরিবারের প্রত্যেক পরিবারকে ৩০ (ত্রিশ) লক্ষ টাকা করে মোট ১ কোটি ২০ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।
গত ৩০.০৯.২০২৪ তারিখে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এর “এম.টি বাংলার জ্যোতি” জাহাজ ডলফিন জেটিতে অবস্থানকালে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় অত্র কর্পোরেশনের জনাব সৌরভ কুমার সাহা (২৩), ডেক ক্যাডেট; জনাব মোঃ নুরুল ইসলাম (৪২), হাইলি স্কিল্ড অটোমেকানিক এবং জনাব হারুন অর রশিদ (৩৩), দৈনিক ভিত্তিক ফিটার নিহত হন। ঘটনাক্রমে, গত ০৫.১০.২০২৪ তারিখ “এম.টি বাংলার সৌরভ” জাহাজে বহিঃনোঙরে (চার্লি অ্যাংকরেজ) অবস্থানকালীন অগ্নি দুর্ঘটনায় মোঃ সাদিক মিয়া (৫৯) আহত হন এবং চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন । নিহতদের মরদেহ বিএসসি প্রাঙ্গণে আনার পরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এছাড়াও, তাৎক্ষণিকভাবে বিএসসির পক্ষ হতে নিহতদের প্রত্যেকের পরিবারকে প্রাথমিকভাবে ৫০,০০০/- (টাকা পঞ্চাশ হাজার) করে মোট ২ (দুই) লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং অন্ত্যেষ্টিক্রিয়া সম্পাদনে যথাযথ সহায়তা প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রম ও অগ্রগতি সম্পর্কে আলোচনা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com