শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী স্মরণের আবরণে শাহসূফী সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী বাংলাদেশ শিপিং করপোরেশন সরকারের অনুকূলে ২০৩.৪৭ কোটি টাকার চেক হস্তান্তর।

পূর্বশত্রুতার জের ধরে নির্মানাধীন পাকাবাড়ীতে হামলা, দেয়াল ও পিলার ভাংচুর

পূর্বশত্রুতার জের ধরে নির্মানাধীন পাকাবাড়ীতে হামলা, দেয়াল ও পিলার ভাংচুর

মিজানুর রহমান ঃ- সাতকানিয়া চট্টগ্রাম

লোহাগাড়ায় পারিবারিক শত্রুতার জেরে নির্মানাধীন পাকা বাড়ীর দেয়াল ও পিলার ভাংচুরের ঘটনা ঘটেছে।

বুধবার(২১ মে)সকাল ১০টার দিকে উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গৌড়স্হান সিকদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভূক্তভোগী আব্দুল্লাহ আল ফয়সাল বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদীর সাথে তার আপন চাচাতো ভাই রিদোয়ান গংয়ের সাথে পৈতৃক বসতভিটার জায়গা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে আব্দুল্লাহ আল ফয়সালের নির্মানাধীন বসতবাড়ির দেয়াল ও পিলার ১০/১২ জন ভাড়াটিয়া লোকজন এনে অতর্কিত ভাংচুর করে। পরিবারের লোকজন বাঁধা দিতে এলে তাদের দিকে লাঠিসোটা নিয়ে মারধর করার জন্য উদ্যত হয়। পরিবারের লোকজন সেখান থেকে এলাকাবাসীর সহযোগিতায় প্রানে রক্ষা পায়।
ভূক্তভোগী আব্দুল্লাহ আল ফয়সাল জানান, এ ঘটনার পর আমরা নিরাপত্তাহীনতায় আছি।অনেক কষ্টে ধার-দেনা করে বাড়িটি করছিলাম, তারা অতর্কিত আমার কষ্টের টাকায় নির্মানাধীন বাড়ির পিলার দেয়াল ভেঙে আমাকে নিঃস্ব করে দিয়েছে, এতে আমার প্রায় ৫-৬লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।

অভিযুক্ত রিদোয়ানের মোবাইলে অভিযোগের বিষয়ে জানতে তার মোবাইলে একাধিকবার কল দিয়েও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

স্হানীয় একাধিক মুরব্বি জানান, দুপরিবারের মাঝে এ বিরোধ অনেক পুরনো, ক্রমশঃ এই বিরোধ বৃদ্ধি পেয়ে শত্রুতায় পরিণত হচ্ছে। প্রশাসনের পাশাপাশি স্হানীয় জনসাধারনকে নিয়ে এ বিরোধের নিষ্পত্তি না করা হলে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে যাওয়ার আশংকা রয়েছে।

জানতে চাইলে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, অভিযোগ পাবার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। উভয়পক্ষকে শান্ত থাকার জন্য বলা হয়েছে।কাগজপত্র নিয়ে থানায় আসার পর আইনগত ব্যবস্হা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com