বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

১৯ জুলাইয়ের মধ্যে বিতরণের নির্দেশ: ত্রাণ

 

১৯ জুলাই মধ্যে বিতরণের নির্দেশ: ত্রাণ

বিশেষ প্রতিবেদনঃ০৬জুলাই

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক লাখ ৮৩ হাজার হতদরিদ্র-দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল দেবে সরকার। এজন্য ১৮৩০ দশমিক ৩১ মে. টন চালের বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন।
গতকাল(০৫জুলাই) সোমবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে চাল বরাদ্দের চিঠি পেয়েছেন বলে জানান ত্রাণ কর্মকর্তা। আগামী ১৯ জুলাইয়ের মধ্যে বিতরণ নিশ্চিত করার জন্য নির্দেশনা দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সজীব কুমার চক্রবর্র্তী এই তথ্য নিশ্চিত করেন। ঈদুল আজহা উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অসহায়, দুস্থ ও হতদরিদ্রদের মাঝে খাদ্যশস্য সহায়তা এসেছে।

কোরবানির আগেই বিতরণ করা হবে।’
জানা যায়, জেলার ১৫ উপজেলা ও ১৫ পৌরসভায় এই ভিজিএফের চাল বিতরণ করা হবে। পৌরসভার ক্যাটাগরি অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে। ১৫ উপজেলায় এক লাখ ৩০ হাজার ৬৫৮ পরিবারের মধ্যে সহায়তা প্রদান করা হবে। এসব পরিবারের মধ্যে এক হাজার ৩০৬ দশমিক ৫৮ মে. টন চাল বিতরণ করা হবে। ১৫ পৌরসভায় ৫২ হাজার ৩৭৩ পরিবারকে সহায়তা দেওয়া হবে। এজন্য বরাদ্দ রয়েছে ৫২৩ দশমিক ৭৩ মে. টন।
প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এই খাদ্য সহায়তা বিতরণ করা হবে। পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা উপকারভোগীদের তালিকা প্রণয়ন করবেন। উপজেলা কমিটির মাধ্যমে তা বিতরণ করা হবে।
তবে মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিভিন্ন দুর্যোগের শিকার হয়ে খাদ্য সংকটে থাকা লোকজন, দিনমজুর, গৃহহারা মানুষ অগ্রাধিকারভিত্তিতে এই সহায়তা পাবে।
এছাড়াও অস্বচ্ছল মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী লোকজনকেও সহায়তা প্রদানের জন্য বলা হয়েছে। তবে এবারের সহায়তায় ৭০ শতাংশ নারীকে অন্তর্ভুক্ত করার জন্য মন্ত্রণালয় থেকেজোরদেওয়াহয়েছে।জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয় সূত্র জানায়, ইউনিয়ন ও পৌরসভা কমিটি তালিকা করে উপজেলা কমিটির কাছে প্রেরণ করবে। উপজেলা কমিটি এই তালিকা অনুমোদন দেবে। এবিষয়ে সংশ্লিষ্ট উপজেলার সংসদ সদস্যদের বিষয়টি অবহিত করতে হবে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ঈদুল ফিতরের সময় বিতরণ করা ভিজিএফ সহায়তা হস্তক্ষেপ করেছিলেন সাংসদেরা। এতে প্রকৃত হতদরিদ্রের চেয়ে দলীয় লোকজনকে প্রাধান্য দেওয়া হয়েছে বলে অভিযোগ ছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com