বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

লোহাগাড়ায় যৌথ অভিযানে দুই দোকানদারকে জরিমানা

লোহাগাড়ায় যৌথ অভিযানে দুই দোকানদারকে জরিমানা

মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রাম

মঙ্গলবার (৬মে) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে সকাল ১০:৩০ মিনিট থেকে সাতগড় বিটের লাম্বাশিয়া এলাকায় সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে স্থাপিত পানবরজ উচ্ছেদের কর্মপরিকল্পনা অনুযায়ী লোগাহাড়া উপজেলা প্রশাসন, লোহাগাড়া আর্মি ক্যাম্প, লোহাগাড়া পুলিশ এবং চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভিন্ন রেঞ্জের স্টাফসহ যৌথ অভিযান শুরু করা হয়।

অভিযানকালীন লাম্বাশিয়াসহ চুনতির বিভিন্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কর্তন ও বালি উত্তোলনের সাথে জড়িতদের বাড়িতে বাড়িতে তল্লাশী চালানো হয়। কোন আসামীকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে চুনতির মুন্সেফ বাজারে দুইজন দোকানদারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪৫০০/- জরিমানা করা হয়।
তাছাড়া বিকাল ৩:০০টা থেকে সাতগড় বিটের লাম্বাশিয়া সংরক্ষিত বনভূমির আর এস দাগ নং ১৭৩১ যার বি এস ৩৫৪৮ দাগ নং এবং আর এস ১৬২৮ যার বি এস ৩৬৭০ নং দাগের উপর অবৈধভাবে স্থাপিত ১০ টি পানবরজ আংশিক ভাঙ্গা হয়। কিন্তু পানবরজ স্থাপনকারী মহিলা ও পুরুষ অনুরোধের ভিত্তিতে তাদের এক সপ্তাহ পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। এর মধ্যে তারা নিজ উদ্যোগে পানবরজ অপসারণ করবে। অন্যথায় তাদের পানবরজের বাকি অংশটুকু ভেঙ্গে ফেলা হবে।

পরিশেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুল লায়েল জানান, জনস্বার্থে এই ধরণের অভিযান চলমান থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com