মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

চট্টগ্রামে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ‘আমার কিছু বলার আছে’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত

চট্টগ্রামে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ‘আমার কিছু বলার আছে’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত

চট্টগ্রাম, ২৯ এপ্রিল

চট্টগ্রামে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ‘আমার কিছু বলার আছে’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে,
জেলা তথ্য অফিস, চট্টগ্রামের আয়োজনে প্রবর্তক স্কুল এন্ড কলেজের মিলনায়তনে ‘আমার কিছু বলার আছে’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়৷ ২৯ এপ্রিল মঙ্গলবার সকালে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন জেলা তথ্য অফিস, চট্টগ্রামের পরিচালক মীর হোসেন আহসানুল কবীর।
প্রবর্তক স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের পাশাপাশি আমন্ত্রিত অতিথি হিসেবে জেলা প্রশাসন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন, জেলা তথ্য অফিস, চট্টগ্রামের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দীন, প্রবর্তক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব, তরুণদের প্রতিনিধি আবু নাসের আলিফ প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন। সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সমস্যা / চ্যালেঞ্জ সমূহ এবং সেগুলো থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা কথা বলার অধিকার, খেলাধুলা করার সু্যোগ, সাংস্কৃতিক চর্চার সুযোগ এবং আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট ও কারাতে শিক্ষার ব্যবস্থা করার জন্য দাবী জানায়। উপস্থিত অতিথি বৃন্দ শিক্ষার্থীদের নৈতিকতা, সময়ানুবর্তিতা, শিষ্টাচার, শৃঙ্খলা প্রভৃতি চর্চার পাশাপাশি ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com