বুধবার, ২৪ Jun ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

৭ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে তিন সংখ্যালঘু সংগঠন

৭ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছে তিন সংখ্যালঘু সংগঠন

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনসহ ৭দফা বাস্তবায়নের দাবিতে নীলফামারীর ডোমারে তিন সংখ্যালঘু সংগঠন সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।

শুক্রবার(৬ ই অক্টোবর)সকাল দশটায় উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ,পূজা উদযাপন পরিষদ ও ক্ষত্রিয় সমিতি এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

বাংলাদেশ ক্ষত্রিয় সমিতির সাবেক সভাপতি বাবু গোরাচাঁদ অধিকারীর সভাপতিত্বে ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার অধিকারীর
সঞ্চালনায় ডোমার হরিসভা মন্দির হতে একটি
বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে বনোয়ারী মোরে গিয়ে এক পথসভায় মিলিত হয়।৭ দফা বাস্তবায়নের দাবিতে সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদে সভাপতি গনেষ কুমার আগর ওয়ালা,সাধারন সম্পাদক দেবব্রত রায় (তপু),উপজেলা ক্ষত্রিয় সমিতির
সভাপতি জগবন্ধু রায়,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন চন্দ্র রায়,সাধারণ সম্পাদক দীলিপ কুমার মুখোপাধ্যায়,সাবেক পূজা উদযাপন পরিষদ সভাপতি শেখর সাহা প্রমুখ। ৭ দফা দাবি গুলো হল ১,সংখ্যালঘু আইন প্রনয়ন।২,বৈষম্য বিলোপ আইন প্রনয়ন।৩,দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রনয়ন।৪,জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন।৫,অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন পূর্নাঙ্গ বাস্তবায়ন।৬,পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন।৭,সমতলে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।

উলেক্ষ্য ২০১৮ সালের সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি ৭ দফা বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান। বিক্ষোভ সমাবেশে পুরুষের পাশাপাশি মহিলারাও অংশ গ্রহন করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com