মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

লোহাগাড়ায় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনায় উপজেলা প্রশাসন।

লোহাগাড়ায় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়ায় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শপিংমলগুলোতে মোবাইল কোর্টে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আট দোকানিকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১৯মার্চ) দুপুরে উপজেলার আমিরাবাদ স্টেশনের শপিংমলগুলোতে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল।

এসময় এশিয়া গার্মেন্টস -মোহাম্মদ আবছারকে ৫০০০/-, রাজস্থান -মোহাম্মদ নাজিমকে ২০০০০/-, মনে রেখ-মোস্তাক আহমেদকে -৫০০০/-, দুবাই জোন-মোহাম্মদ ইউনুচকে-২০০০/-, শৈশব-মোহাম্মদ নাজমুলকে -২০০০/-, দুবাই বোরকা হাউজ-মোহাম্মদ শওকতকে-১০০০০/-, পরশমনি -মোস্তফা কামালকে ৫০০০/-, মোহাম্মদীয়া শাড়ি -আবুল বাসারকে-৩০০০/- সর্বমোট ৫২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান বলেন,পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক লোহাগাড়া বটতলী শহরের মার্কেটে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com