রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

চট্টগ্রামের ১৬ থানার ভিতর ১৫ থানার ওসি রদবদল

Oplus_131072

চট্টগ্রামের ১৬ থানার ভিতর ১৫ থানার ওসি রদবদ

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৫ থানার অফিসার ইনচার্জ (ওসি)কে একযোগে রদবদল করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

অফিস আদেশে বলা হয়েছে, কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিমকে পাঁচলাইশ থানায় পদায়ন করা হয়েছে।

সদরঘাট থানার ওসি মো. আব্দুর রহিমকে বন্দর থানায়, বাকলিয়া থানার ওসি মো.আফতাব উদ্দিনকে কোতোয়ালী থানায় ও পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে বাকলিয়া থানায় বদলি করা হয়।

একইভাবে বায়েজিদ বোস্তামী থানার ওসি জসিম উদ্দিনকে চান্দগাঁও থানায়, চান্দগাঁও থানার ওসি মো. জাহেদুল কবিরকে বায়েজিদ বোস্তামী থানায়, খুলশী থানার ওসি শহীনুর আলমকে কর্ণফুলী থানায় ও ডবলমুরিং থানার ওসি মো.বাবুল আজাদকে চকবাজার থানায় পদায়ন করা হয়েছে।

হালিশহর থানার ওসি মুহাম্মদ নুরুল আবছারকে পাহাড়তলী থানায়, আকবরশাহ থানার ওসি মো.আরিফুর রহমানকে সদরঘাট থানায়, পাহাড়তলী থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়াকে ডবলমুরিং থানায় পদায়ন করা হয়েছে।

কর্ণফুলী থানার ওসি মো.জাহেদুল ইসলামকে খুলশী থানায়, বন্দর থানার ওসি মোস্তফা আহম্মেদকে পতেঙ্গা মডেল থানায়, পতেঙ্গা থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীনকে হালিশহর থানায়, ইপিজেড থানার ওসি কামরুজ্জামানকে আকবরশাহ থানায় পদায়ন করা হয়েছে।

চকবাজার থানার ওসি শফিকুল ইসলামকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (সিটিএসবি) পদে সংযুক্ত করা হয়েছে। তবে ইপিজেড থানায় নতুন করে কাউকে পদায়ন করা হয়নি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com