বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

বন্দর এলাকায় গুপ্ত মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় আঃ লীগ-যুবলীগের ১৮ সদস্য গ্রেফতার:দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার

বন্দর এলাকায় গুপ্ত মিছিল থেকে পুলিশের উপর হামলার ঘটনায় আঃ লীগ-যুবলীগের ১৮ সদস্য গ্রেফতার:দেশীয় অস্ত্রসস্ত্র উদ্ধার।

বিশেষ প্রতিবেদন:১২ আগস্ট (চট্টগ্রাম)

বর্তমান সময়ে অন্তবর্তীকালীন সরকারের প্রশাসনিক কার্যক্রম কে জনমনে আতঙ্ক ছড়িয়ে দিতে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কিছু উৎশৃখংল সমর্থক গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বন্দর থানাধীন ঈশান মিস্ত্রিরহাট খালপাড় এলাকায় সন্ত্রাসী শাকিলের নেতৃত্বে‌ গুপ্ত মিছিল বের করে।
১১ আগস্ট রাতে বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছলে সেকেন্ড অফিসার মোঃ আবু সাঈদ রানা কে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগ,যুবলীগ – ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের সন্ত্রাসীরা পুলিশের উপর দেশীয় অস্ত্রসহ অতর্কিত আক্রমণ করে।
পুলিশের কর্তব্য পালনে বাধা প্রদান করে এবং এক পর্যায়ে সন্ত্রাসীদের আক্রমণে বন্দর থানার এসআই আবু সাঈদ রানার মাথা, গলা, হাত ও পেটে গুরুতর হামলা চালিয়ে মারাত্মক আঘাত প্রাপ্ত করেছেন।
পরে প্রত্যক্ষদর্শীরা জানায়,রাত আনুমানিক ২টার দিকে বন্দর -ইপিজেড জোনের সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে বিশেষ অভিযান পরিচালনা করে।
একই সাথে
পরবর্তীতে ইং ১১/০৮/২০২৫ তারিখ রাত ১১.৫০ ঘটিকা হতে ইং পুলিশের জরুরী অভিযানে ভোরে ১২ আগস্ট তারিখ ৪.টা পর্যন্ত বন্দর থানা এলকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আঃ লীগের ১৮ সন্ত্রাসী গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-
১। মোঃ হাসান (২২), ২। জাহিদ হাসান (২৩), ৩। মনির হোসেন (২৮), ৪। শাহাদাত হোসেন (৪৯), ৫। মোঃ দেলোয়ার (২০), ৬। মোহাম্মদ দেলোয়ার (২৮) , ৭। অমিত হাসান শান্ত (২৫), ৮। মোঃ আব্দুল আজিম (৫৫), ৯। মোঃ ইকবাল (৩২), ১০। মোশারফ প্রকাশ সাহেব (৪৯), ১১। মোঃ রাকিব সরকার (২৩), ১২। মোহাম্মদ তাসরিফ (২৫), ১৩। সালাউদ্দিন বাদশা (৫২), ১৪। নূর উদ্দিন মাসুম (৪২), ১৫। মোঃ নূর উদ্দিন (৪৭), ১৬। ইমতিয়াজুর রহমান (১৯), ১৭ মোঃ রিমন (২৯) এবং ১৮। মোঃ টিপু (২৪) সহ মোট ১৮(আঠারো) জন ।

গ্রেফতারকৃতদের নিকট হতে ১। লোহার পাইপ ০১টি, ২। শাবল ০১টি, ৩। কুড়াল ০১টি, ৪। চাপাতি ০১টি, ৫। ০১টি লোহার কাচি, ৬। ০১টি ধামা, ৭। ০১টি দা, ৮। ০২টি কাঠের বাটযুক্ত ছোড়া, ৯। ০১টি কাঠের বাটযুক্ত ছোরা, ১০। ০২টি কাঠের বাটযুক্ত ছোরা, ১১। ০১ টি টিপছোরা উদ্ধার করা হয়।


এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয়।
উল্লেখ্য যে, ঘটনার সময়ে গুপ্ত মিছিলে সাবেক এমপি এম এ লতিফের নাম ও জয়বাংলা স্লোগান দিয়ে ঝটিকা মিছিল বের করে খাল পাড় এলাকা থেকে ঈশান মিস্ত্রী হাটের দিকে যাচ্ছিল এই গুপ্ত মিছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com