সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

করোনায় আক্রান্ত হয়ে মাজহারুল ইসলাম চৌধুরী মৃত্যুবরণ করেছেন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী মৃত্যুবরণ করেছেন।

মঙ্গলবার (২৬ মে) রাত ৯টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

ksrm

সিটি মেয়র জানান, ৮-১০ দিন আগে অসুস্থ হয়ে পড়লে কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীকে চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনা উপসর্গ দেখা দিলে তার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা পজেটিভ এলে তাকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়।

কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীর ছেলে ডা. আশিকুল ইসলামও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানান মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মাজহারুল ইসলাম চৌধুরী সদরঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি চট্টগ্রাম চেম্বারের পরিচালক ছাড়াও নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

সিটি মেয়র নাছিরের শোক

চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

এক শোক বার্তায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করেন। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com