রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

লোহাগাড়ায় অবৈধভাবে জমি দখলে রাখার অভিযোগ

লোহাগাড়ায় অবৈধভাবে জমি দখলে রাখার অভিযোগ

মিজানুর রহমান ঃ- লোহাগাড়া চট্টগ্রাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রভাবশালী পরিবার কর্তৃক দীর্ঘ ১৭ বছর ধরে অন্যের জমি দখল করে রাখার অভিযোগ উঠেছে। একাধিক মামলার রায় পেয়েও প্রকৃত মালিককে জমি দখলে যেতে এখনো বাঁধা দিচ্ছে তারা৷ এমন অভিযোগ উঠেছে ভুক্তভোগি পরিবারের কাছ থেকে৷

সোমবার (৩০জুন) বিকেলে উপজেলার একটা রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য রাখেন মোঃ নওশেদ আলী৷

তিনি বলেন, দীর্ঘ ১০ বছর কোর্টে মামলা চলে৷ এরপর ২০১৭সালে আমাদের পক্ষে রায় দেওয়ার পরও তাৎকালিন আওয়ামী ক্ষমতার বলে আমাদের দখলে যেতে দেয়নি তারা। এমনকি শহর থেকে গ্রামেও আসতে দেয়নি আমাদের৷ এরপর তারা আবারো আপিল করে। এসময় দীর্ঘ ৫বছরে সর্বমোট ৩২বার আদালতের কাছে সময় প্রার্থনা করে কালক্ষেপ করতো৷ একপর্যায়ে তাদের পক্ষে কোন দলিলাদি দেখাতে না পারায় আদালত আবারো আমাদের পক্ষে রায় দেন৷ এরপরও এখনো আমরা আমাদের জমি বুঝে নিতে পারি নাই৷

তিনি আরো বলেন, ১৯৮৮ থেকে ১৯৯৫ পর্যন্ত ধাপে ধাপে ক্রয় করা সেই জমির খাজনা আমরা দিয়ে আসছি। সর্বশেষ হাইকোট থেকে আমাদের পক্ষে রায় পেয়ে যখন আমরা জমি দখলে যাওয়ার চেষ্টা করি তখন আমাদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করেন৷ যার ছবি এবং ভিডিও ইতিমধ্যে সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল৷

এ সময় কান্নাজড়িত কন্ঠে জমির মালিক জাকারিয়া বলেন,আমার জমি অনেকবছর আগে নেওয়া এবং সরকারি খাজানাও নিয়মিত দিয়ে আসছি সরকারকে। আদালত থেকে বারবার রায় পাওয়ার পরও দখলে যেতে পারছি না। প্রশাসনের কাছে অনুরোধ আমার কষ্টার্জিত টাকা ক্রয় করা জমি আমাকে ফিরিয়ে দেওয়া হোক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com