শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
কক্সবাজার থেকে নিখোঁজ শিক্ষার্থী পূজা দাস উদ্ধার, মানব পাচার চক্রের কবলে পড়ার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে:বন্দর চেয়ারম্যান বাংলাদেশ শিপিং করপোরেশনের বহরে যুক্ত হলো নতুন জাহাজ ‘বাংলার নবযাত্রা ৩৯নং ওয়ার্ডের বন্দরটিলার অলি-গলি,ও বাসা-বাড়িতে আমীর খসরু’র ধানের শীষ সমর্থনে গণসংযোগ.. মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। চট্টগ্রামে ল্যাসিং আনল্যাসিং শ্রমিকদের চাকুরীচ্যুতে প্রতিবাদে মানববন্ধন ইউরোপীয়ান প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত ইপিজেডে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের উপদেষ্টা পরিচিতি সভা অনুষ্ঠিত এই আসন থেকে আমার বাবাকেও নির্বাচিত করেছিলেন আমাকেও ৩বার এবার আবারও আপনারাই নির্বাচিত করবেন- আমীর খসরু মাহমুদ চৌধুরী

ঘূর্ণিঝড় ‘আম্ফান’  মোকাবেলায় সিএমপি’র নিয়ন্ত্রণ কক্ষ চালু….সিএমপি

ঘূর্ণিঝড় ‘আম্ফান’  মোকাবেলায় সিএমপি’র নিয়ন্ত্রণ কক্ষ চালু….সিএমপি
ঘূর্ণিঝড় ‘আম্ফান’ মোকাবেলায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়াস্থ সদরদপ্তরে নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।
নিয়ন্ত্রণ কক্ষের  মোবাইল নম্বরঃ
০১ ৪০০ ৪০০ ৪০০
০১৮ ৮০ ৮০ ৮০ ৮০
আজ(১৮ মে ২০২০) সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম  মহোদয়ের নির্দেশে এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়।
ঘূর্ণিঝড় পূর্ববর্তী বা ঘূর্ণিঝড় কালে  এবং পরবর্তীতে যেকোনো ধরনের সেবা গ্রহণের উদ্দেশ্যে বা তথ্য জানার জন্য এই নিয়ন্ত্রণ কক্ষে নগরবাসীকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বে  একটি টিম প্রতিদিন ২৪ ঘন্টা নিয়ন্ত্রণ কক্ষে ঘূর্ণিঝড় সংক্রান্তে নগরবাসীর  ফোন রিসিভ করবে এবং সে অনুযায়ী তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা করবেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ‘মানবিক পুলিশ ইউনিট’ সহ  বিভিন্ন ইউনিটকে দুর্যোগ মোকাবেলার জন্য সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।  এ প্রসঙ্গে সিএমপি কমিশনার বলেন “ঘূর্ণিঝড় আম্ফান সংক্রান্তে দুর্যোগকালীন যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ৭০০০ অফিসার ফোর্স প্রস্তুত আছে।”
ইতোমধ্যে  পতেঙ্গা সী বিচ, পারকি বিচ, মেরিন ড্রাইভ রোড  সহ বিভিন্ন দুর্যোগপ্রবণ  এলাকায় মাইকিং করা সহ বিশেষ টিম মোতায়েন করা হয়েছে এবং নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
ঘূর্ণিঝড় ‘আম্ফান’ দুর্যোগকালে করোনা ভাইরাসের সংক্রমণ ও বিস্তারের বিষয়ে ও সতর্ক থাকতে সকল ইউনিটকে নির্দেশ প্রদান করা হয়েছে।
★জনসংযোগ শাখা, সিএমপি,  ১৮ মে ২০২০★

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com