রবিবার, ১০ মে ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

ব্যবসায়ী তাহসিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুইজন আসামিকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

ব্যবসায়ী তাহসিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুইজন আসামিকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

সিএমপি মিডিয়া ঃ- ২৬ শে অক্টোবর

গত ২১ অক্টোবর ২০২৪ বিকাল আনুমানিক ০৪:২৫টার সময় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন অদূরপাড়া জাগরণী ক্লাবসংলগ্ন দক্ষিণা বাড়িস্থ ওমর ফারুকের চায়ের দোকানের সামনে কয়েকজন সন্ত্রাসী একটি কালো রঙের নোহা গাড়িযোগে এসে ইট ও বালুর ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড শটগানের কার্তুজ ফায়ার করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাহসিনকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই প্রেক্ষিতে ব্যবসায়ী তাহসিনের বাবা চান্দগাঁও থানায় এজাহার দায়ের করলে হত্যা মামলা রুজু হয়।

মামলা রুজু হওয়ার পর তথ্য-উপাত্ত সংগ্রহপূর্বক গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) ফয়সাল আহম্মেদ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ জাহাঙ্গীরের দিক-নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী, তদন্তকারী কর্মকর্তা এসআই (নি.) মোঃ মোমিনুল হাসান, এসআই (নি.) মৃণাল কান্তি মজুমদার, এসআই (নি.) আজাহারুল ইসলাম, এসআই (নি.) শরীফ উদ্দিন শাওন, এএসআই রাজু আহম্মেদ, এএসআই ফাইয়াছ হাসমিনুর রহমান রোবেল সঙ্গীয় ফোর্সসহ গতকাল ২৫/১০/২৪ খ্রি. সকালে রাউজান থানাধীন মদের মহল/মদের মাল এলাকা থেকে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মামলার

এজাহারনামীয় ৫ নং আসামি মোঃ হেলাল (৩৫)-কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমোতাবেক সমগ্র চট্টগ্রাম মহানগরসহ চট্টগ্রাম জেলার হাটহাজারী ও রাউজান থানায় অভিযান পরিচালনা করা হয়। তথ্য মোতাবেক ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তদন্তেপ্রাপ্ত আসামি মোঃ ইলিয়াছ হোসেন অপু (২৭)-কে পাঁচলাইশ থানাধীন হাদুমাঝিপাড়া এলাকা থেকে গতকাল বিকালে গ্রেফতার করা হয়। তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com