শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

মন্দিরের দানবাক্স ভেঙে চুরি, টাকা সহ ২ চোর আটক

মন্দিরের দানবাক্স ভেঙে চুরির ঘটনায় চুরির টাকাসহ দুইজন আসামিকে গ্রেফতার করেছে সিএমপির কোতোয়ালী থানা পুলিশ।

সিএমপি মিডিয়া ঃ- চট্টগ্রাম

গতকাল ১৭/১০/২৪  সকাল আনুমানিক ৭.৩০ মিনিটের সময় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন এনায়েত বাজার পশ্চিম গোয়ালপাড়াস্থ শ্রী শ্রী সার্বজনীন ব্রজধাম পূজা মন্দিরের সাধারণ সম্পাদক রানা দাশ মন্দিরে পূজা দেওয়ার জন্য এসে দেখেন যে, মন্দিরের টিনের গেইট খোলা এবং মন্দিরের ভিতরে দুটি দানবাক্স ভাঙা অবস্থায় পড়ে আছে। একপর্যায়ে মন্দিরে প্রবেশ করে জিনিসপত্র খোঁজাখুজি করে দেখতে পান যে, মন্দিরের ভিতরে ০২টি দানবাক্সের ভিতরে রক্ষিত নগদ আনুমানিক ৭০,০০০/- টাকা নাই। প্রাথমিকভাবে ধারণা করা হয় যে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে লোকজন মন্দিরের উন্নয়নের জন্য ২টি দানবাক্সে টাকাগুলো দান করেছিলেন। মন্দিরের সিসি ক্যামেরার ভিডিয়ো ফুটেজ পর্যালোচনায় দেখা যায় যে, অজ্ঞাতনামা ০২ জন চোর গত ১৭/১০/২৪ খ্রি. ভোর ০৫.৩৫ ঘটিকার সময় মন্দিরের দানবাক্স ভেঙে নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় মামলা রুজু হলে মামলার তদন্তভার এসআই রবিউল হোসেনের উপর অর্পণ করা হয়।

পরবর্তীতে সিএমপির দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ লিয়াকত আলী খান, পিএসসি মহোদয়েরর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা, পিপিএম ও কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ শরিফুল ইসলামের তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে এসআই রবিউল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহকারে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অজ্ঞাতনামা চোরদের শনাক্ত করে আজ ১৮/১০/২৪ খ্রি. রাত ০৪.৩০ ঘটিকার সময় চুরির সঙ্গে জড়িত মোঃ জাহিদুল আলম সানি (২০)-কে বাকলিয়া থানাধীন মিয়াখান নগর সাবান ফ্যাক্টরির গলি থেক্র এবং মোঃ হেলাল (২৪)-কে বাকলিয়া থানাধীন আলম কুঠির এলাকা থেকে আটক করেন। আসামিদেরকে জিজ্ঞাসাবাদে তারা মামলার চুরির কথা স্বীকার করে। পরবর্তীতে আসামি হেলালের হেফাজত থেকে নগদ ৪,৩০০/- টাকা এবং জাহিদুলের হেফাজত থেকে নগদ ২০০/- টাকা স্বাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে জব্দ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com