শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

অভয়নগরে তিন ট্রাকের সংঘর্ষ;আহত এক।

 

অভয়নগরে তিন ট্রাকের সংঘর্ষ;আহত এক।

অভয়নগর প্রতিনিধিঃ  সৈয়দ রিপন

যশোরের অভয়নগরে তিন ট্রাকের সংঘর্ষে হাসেম মোল্যা (৪৫) নামে এক ট্রাক চালক আহত হয়েছেন। বুধবার ভোররাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের উপহার ফিলিং স্টেশনের সামনে যশোর-খুলনা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। অপর দুই চালক পালিয়ে গেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার ভোরে খুলনাগামী একটি ট্রাকের (যশোর-ট ১১-৪৫৯০) পেছনে বালুবাহী (যশোর-ট ১১-২৮৪৩) একটি ট্রাক ধাক্কা মারে। এতে সামনের ট্রাকটি মহাসড়কে পার্কিং করা অপর একটি ট্রাককে (ঢাকা মেট্রো-ট ১৪৭৯৩৫) ধাক্কা মারলে তিনটি ট্রাকই উল্টে যায়। একটি ট্রাকের চালক আহত অবস্থায় ট্রাকের মধ্যে আটকা পড়েন। অপর দুই চালক পালিয়ে যান। পরে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা আহত চালককে উদ্ধার করেন।

এ ব্যাপারে নওয়াপাড়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার খান এহসান উল আলম জানান, বুধবার ভোর আনুমানিক সাড়ে ৫ টার সময় তিনটি ট্রাকের সংঘর্ষ হয়েছে এমন সংবাদ পাওয়া যায়। ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের মধ্যে আটকে পড়া উপজেলার প্রেমবাগ গ্রামের মজিদ মোল্যার ছেলে ট্রাক চালক হাসেম মোল্যাকে হাইড্রোলিক স্প্রেডার মেশিনের সাহায্যে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com