রবিবার, ১০ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

নববর্ষের অনুষ্ঠানস্থল পরিদর্শনে সিএমপি কমিশনা।

নববর্ষের অনুষ্ঠানস্থল পরিদর্শনে সিএমপি কমিশনা।

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

বরবারের মতো এবারও নগরীর তিনটি স্থানে বড় আকারে পহেলা বৈশাখে ‘নববর্ষ’ উদযাপনের আয়োজন করা হচ্ছে। নগরের সিআরবির শীরিষতলায় নববর্ষ উদযাপন পরিষদ, চট্টগ্রাম, ডিসি হিলে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ, চট্টগ্রাম এবং জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে এসব আয়োজন হবে।

আজ ১৩ এপ্রিল ২০২৪ নগরীর সিআরবি শীরিষ তলা ও ডিসি হিলে পহেলা বৈশাখের আয়োজনস্থল পরিদর্শন করেন মান্যবর সিএমপি কমিশনার (অ্যাডিশনাল আইজিপি) কৃষ্ণ পদ রায়, বিপিএম-বার, পিপিএম-বার মহোদয়।

এসময় সাংবাদিকদের সাথে আলাপকালে সিএমপি কমিশনার বলেন, নগর পুলিশ সিআরবি শীরিষতলা, ডিসি হিল ও শিল্পকলা একাডেমিকে মূল ভেন্যু ধরে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছে। অনুষ্ঠান চলাকালীন সময়ে এই এলাকাসমূহ পুরোপুরি যানবাহনমুক্ত থাকবে। ডিসি হিলের আশপাশে চারটি স্পটে এবং সিআরবি শীরিষতলার আশপাশে তিনটি স্পটে পুলিশের ব্যারিকেড থাকবে,যাতে কোনো ধরনের যানবাহন প্রবেশ করতে না পারে।

প্রতিটি ভেন্যুতে নগর পুলিশের পক্ষ থেকে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকবে। তিনি আরো বলেন, আমরা কোনো ধরনের হুমকি অনুভব করছি না। তবে সব ধরনের হুমকি মোকাবেলায় আমাদের প্রস্তুতি আছে। আমাদের বিশেষায়িত ইউনিট সোয়াট, ডগ স্কোয়াড, কুইক রেসপন্স টিম, বম্ব ডিসপোজাল ইউনিট আশেপাশে স্ট্যান্ডবাই থাকবে যাতে কোনো সমস্যা হলে আমরা মোকাবেলা করতে পারি।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, বিপিএম-সেবা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com