মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

ডোমারে টিনের বেড়া কেটে দুই দোকানে দুর্ধর্ষ চুরি

ডোমারে টিনের বেড়া কেটে দুই দোকানে দুর্ধর্ষ চুরি

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর ডোমারে মুদি দোকানের টিনের বেড়াকেটে দুই দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

দোকানের ক্যাশবাক্স ভেঙ্গে চোরেরা নগদ ২ হাজার টাকা ও ১ লক্ষ টাকার মালামাল চুরিকরে নিয়েগেছে বলে দাবী করেছেন দোকান মালিকেরা। তবে কেবা কারা এই দোকান চুরি করেছে এ ব্যপারে কিছু যানা যায়নি। উক্ত ঘটনায় হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানাকে জানানো হয়েছে বলে নিশ্চিত করেছেন দুই দোকান মালিক।

মঙ্গলবার (১২ই মার্চ) রাত একটা হতে আনুমানিক আড়াইটার দিকে উপজেলার হরিনচড়া ইউনিয়নের শালমারা নন্দীতা ফিলিং ষ্টেশন এলাকার মুদি দোকান ভাই ভাই ষ্টোর ও সৌরভ ষ্টোরে চুরির ঘটনাটি ঘটে।

দোকান মালিক,ধীমান চন্দ্র রায় জানান আমার
শ্বরির সেদিন অসুস্থ বোধ করায় আনুমানিক সারে নয়টা হতে সারে দশটার মধ্যে দোকান বন্ধকরে বাড়িতে চলে যাই। বুধবার সকালে নয়টার দিকে ঝাপের তালা খুলে দেখি আমার দোকান ঘড়ের পিছনের টিনের বেড়াটি কাটা। নিচে মালামালের কার্টুন পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে।পরে দেখি,বেনসন,ডারবি,মেরিস সিগারেট,সয়াবিন,সরিষা,প্যারাসুট তেল,
গ্যাঁসলাইটার,চিনি, সাবান নেই।ক্যাশের খুচরা টাকা ২ হাজার চুরি করে নিয়ে গেছে। মালামাল
সহ যার ক্ষতির মুল্য পরিমান আনুমানিক ৬০ হাজার টাকা।

 

এ ছাড়াও একই সময়ে পাশের কালিপদ রায়ের মুদি দোকানের টিনের বেড়াকেটে ৪০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা চুরির বিষটি নিশ্চিত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com