রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

ফুলের রাজ্যে অশ্লীলতা, সমালোচনার ঝড়

ফুলের রাজ্যে অশ্লীলতা, সমালোচনার ঝড়

মোঃ মিজানুর রহমান (যশোর)

অশ্লীলতার মাত্রা ছাড়িয়েছে ফুলের রাজধানী খ্যাত যশোরের পানিসারা ফুলমোড়ে। ঝিকরগাছার পানিসারা, হাড়িয়া ফুল মোড় এলাকার বিভিন্ন পার্ক এবং ফুল বাগানে চলছে অশ্লীল পোশাক-আশাকে কুরুচিপূর্ণ অঙ্গভঙ্গি দিয়ে নৃত্য করে ভিডিও ধারণ। আর এ সকল অশ্লীল ভিডিও ধারণ করে টিকটক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন টিকটকাররা। এসকল ভিডিও চিত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন সমালোচনা এবং নিন্দার ঝড় বইছে তেমনি সুনাম হারাচ্ছে দেশের বৃহত্তর এই ফুলের রাজ্য।

সম্প্রতি পানিসারা ফুলমোড়ে বিভিন্ন পার্কে বোরকা পরিহিত অবস্থায় থ্রিডি স্টান্ডে ডিজে গানে অশ্লীলভাবে নৃত্য করার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বোরকা পরিহিত অবস্থায় এ ধরনের কার্যকলাপকে ইসলামিক দৃষ্টিকোণে অন্যায় এবং চরম সামাজিক অবক্ষয় বলে মন্তব্য করছেন সচেতন মহল। শুধু তাই নয় থ্রিডি স্টান্ডে এ ধরনের আরও অশ্লীল নৃত্যে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। এ সকল ভিডিও পোস্টের কমেন্টে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মন্তব্য করেছেন অনেকে।

সোমবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে সরজমিন গদখালীর পানিসারা ফুল মোড় এলাকায় মনোয়ারা ফ্লাওয়ার পার্কে গিয়ে দেখা যায়, সেখানে থ্রিডি স্টান্ডে অশ্লীল গানের সাথে নৃত্য ও অঙ্গভঙ্গি করে ভিডিও বানাচ্ছেন টিকটকাররা। তবে এ বিষয়ে বক্তব্য চাইলে টিকটক করার বিষয়টি অস্বীকার করেন পার্ক কতৃপক্ষ। মনোয়ারা ফ্লাওয়ার পার্কের মালিক শাহাজাহান আলী বলেন, ‘ আগে এখানাকার বিভিন্ন পার্কে এই থ্রিডি স্টান্ডে টিকটক নাচানাচি করে ভিডিও বানাতো অনেকে। এটি বন্ধ করা হয়েছে। তিনি বলেন, ‘আজ (সোমবার) এ ধরণের কোন ঘটনা ঘটেনি।’

ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসার বায়োলজি শিক্ষক, বিশিষ্ট সমাজকর্মী এবং সাংবাদিক আশরাফুজ্জামান বাবু বলেন, ইসলাম ধর্মের দৃষ্টিকোণ থেকে মহিলাদের এধরণের আচরণ সম্পূর্ণ নিষিদ্ধ। পানিসারা ফুলমোড়ে যেটা ঘটছে সেটা সামাজিক অবক্ষয়ের একটা চিত্র। এখানে অশ্লীলতা দিন দিন বেড়েই চলেছে। প্রশাসনের উচিৎ এধরণের ঘটনা কঠোরভাবে দমন করা।’

গদখালী ফুল উৎপাদন ও বিপনন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, ‘গত বেশ কিছুদিন ধরে গদখালির বিভিন্ন পার্কে এবং ফুল বাগানে এই টিকটকার দের দৌরাত্ম্য বেড়েছে। আমি নিজেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের ভিডিও দেখেছি। আমরা ইতিমধ্যে পুলিশ প্রশাসনকে এই অশ্লীলতা বন্ধ করতে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইঁয়া বলেন, ‘গদখালীতে টিকটকারদের অশ্লীলতার ব্যাপারে অনেকেই অভিযোগ জানাচ্ছেন। আমরা দ্রুত এর একটা পদক্ষেপ নিব এবং এগুলো পুরোপুরি ভাবে বন্ধ করবো।’

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন সম্ভাবনাময় এই ফুলের রাজ্যে এধরণের কর্মকাণ্ড করতে দেওয়া হবেনা। যতদ্রুত সম্ভব এগুলো বন্ধ করার কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com