সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন

শোক সংবাদ !!!

 

শোক সংবাদ !!!

মোঃ শাহরিয়ার রিপন ঃ বিশেষ প্রতিনিধি

দৈনিক ইনফো বাংলার স্টাফ রির্পোটার রেজাউল করিম ফারুক সংবাদ সংগ্রহের কাজে যাওয়ার সময় আজ দুপুর ২টায় ডবলমুরিং ঈদগাঁও কাঁচা রাস্তার মাথায় সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজেউন) তার অকাল মৃত্যুতে গনমাধ্যম কর্মী ও বিভিন্ন সাংবাদিক সংগঠন শোক প্রকাশ করেছেন। এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

দৈনিক ইনফো বাংলার স্টাফ রির্পোটার রেজাউল করিম ফারুক ও (এস টিভি, অনলাইন ) এর সম্পাদক শহিদুল ইসলাম,( বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন) মোটরসাইকেল যোগে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার সময় মোটরসাইকেল টার্ণিং নিতে গেলে পিছন থেকে একটি ঘাতক ট্রাক আঘাত করে, আঘাতের সাথে সাথে পড়ে যায় রেজাউল করিম ফারুক, এবং ঘাতক ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। (ঘাতক ট্রাক ও ড্রাইভার আটক আছে) সড়ক দুর্ঘটনায় তার অকাল মৃত্যুতে সকল গনমাধ্যম কর্মীরা শোক প্রকাশ করেছেন।
করোনা ভাইরাসের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন রেজাউল করিম ফারুক। সংবাদ সংগ্রহ করতে যেয়ে নিজেই সংবাদের শিরোনাম হতে হলো এই তরুণ সাংবাদিক এর। একদিকে করোনা মহামারী অন্যদিকে রোডে নিরাপত্তাহীনতা জন জীবন হয়ে উঠেছে দুর্বিসহ।
দৈন্য কষ্ট ও অর্থ কষ্টের ভিতর দিন কাটাচ্ছিল এই সাংবাদিক। তার স্ত্রী ও সন্তানের ভবিষ্যতে নেমে এসেছে এক চরম দুর্দিন। সাংবাদিক সংগঠন ও সমাজের বিত্তবানদের তার অসহায় পরিবারের পাশে এসে দাড়ানোর আহ্বান করেছেন অনেকেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com