শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ ও ধর্ষন গ্রেফতার-১

বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ ও ধর্ষন গ্রেফতার-১

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম অফিস

নগরীর বন্দর থানাধীন কলসীদীঘির পাড় কার্টুন ফ্যাক্টরী কালু বলি রোড স্বাধীন বাংলা মডেল স্কুলের সামনে রাস্তার উপর থেকে সানজিদা আক্তার নামে ১৩ বছর বয়সি এক তরুণী কে অপহরণ করে নিয়ে যায় মারুফ নামের এক যুবক।

বন্দর থানায় এজাহারের মাধ্যমে জানা যায, প্রতিদিনের ন্যায় ভিকটিম সানজিদা আক্তার গত ১৭/১২/২০২২ তারিখ সকাল অনুমান ৭ টায় উপরোক্ত স্কুলের অভ্যন্তরে প্রাইভেট পড়ার জন্য যায়। ভিকটিম সানজিদা আক্তার যথাসময়ে বাসায় না আসায় বাদী ও তার স্ত্রী স্কুলসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে স্কুলের আশপাশের লোকজনের নিকট হইতে জানতে পারে ভিকটিম সানজিদা আক্তার ১৭/১২/২০২২ তারিখ সকাল অনুমান ৮ টায় বন্দর থানাধীন কলসীদীঘি রোড কার্টুন ফ্যাক্টরী কালু বলি রোড স্বাধীন বাংলা মডেল স্কুলের সামনে রাস্তার উপর দাঁড়াইলে সেখানে পূর্ব থেকে ওৎপেতে থাকা আসামী মোঃ আব্দুল্লাহ আল মারুফ (২০) ভিকটিমকে জোরপূর্বক অপহরণ করে অন্যত্র নিয়া বিবাহের প্রতিশ্রæতিতে ভিকটিম সানজিদা আক্তার(১৩) এর সহিত একাধিকবার শারীরিক সম্পর্ক করে।

বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার শাকিলা সোলতানা এর সার্বিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(বন্দর) শেখ শরিফুজ্জামান ও সহকারী পুলিশ (বন্দর জোন) মাহমুদুল হাসান এর তত্তাবধানে, বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মনজুর কাদের মজুমদার এর সার্বিক সহযোগিতায়, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ বাহার মিয়া এর নেতৃত্বে এসআই/মোঃ ফয়সাল সরোয়ার ও সংগীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় ও বিশ্বস্ত গুপ্তচর হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দীর্ঘদিন আত্মগোপনে থাকা আসামী মোঃ আব্দুল্লাহ আল মারুফ (২০)’কে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানাধীন দুলালপুর হতে গ্রেফতার করে।

ঘটনার বাদী সুমন মল্লিক (৩৭) এর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে বন্দর থানার মামলা নং-০৭, তারিখ-১৮/১২/২০২২ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/২০০৩) এর ৭/৩০ রুজু করা হয়। উক্ত মামলায় আসামিকে বিধি মোতাবেক কোর্ট হাজতে চালান দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com