বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন ভুল রিপোর্টের চিকিৎসায় অকালে ঝরে গেল কলেজ ছাত্রের তাজা প্রান

ডোমারে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

ডোমারে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

সত্যেন্দ্রনাথ রায়,নীলাফামারী,প্রতিনিধি

দেশের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নীলাফামারীর ডোমারে ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রণোদনার কর্মসুচীর আওতায় বিনামুল্যে প্রান্তিক কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।

নীলাফামারী-১ আসনের এমপি ও বীর-মুক্তিযোদ্ধা আফতাবউদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব প্রণোদনা কৃষকদের হাতে তুলে দেন।

সোমবার(৩০ অক্টোবর) ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি পূর্নবাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দ্যোগে এ সব প্রণোদনা বিতরন করা হয়।

কৃষি অফিস সুত্রে জানাযায় উপজেলায় মোট ৪ হাজার ১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনার ১০ কেজি করে এমওপি সার ও ১০ কেজি ডিওপি সার পর্যায়ক্রমে প্রদান করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ সভাপতিত্বে প্রণোদনা বিতরণের পূর্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান রৌশন কানিজ,ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.মানোয়ার হোসেন,সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক চৌধুরী,উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ)রফিকুল ইসলাম প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com