সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

চট্টগ্রামে  গেল ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫ জনের শরীরে। 

 

চট্টগ্রামে  গেল ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৫ জনের শরীরে।

 

এর মধ্যে চট্টগ্রামের চারজন। এদের একজন  কালু শাহ, একজন ইপিজেড ,দামপাড়া পুলিশ লাইনের একজন একজন নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা।নতুন করে করোনা শনাক্ত হওয়া অন্য একজন রোগী ফেনী জেলার ।

এ নিয়ে চট্টগ্রামে  মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল  ৭২ জনে। ফৌজদারহাটস্থ বিআইটিআইডি’তে ১১৩টি নমুনা পরীক্ষার করা হয়েছে। এর মধ্যে ৫ টি নমুনা পজেটিভ।

চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি   বুধবার (২৯ এপ্রিল) রাতে এ তথ্য জানান ।

তিনি জানান, চট্টগ্রাম জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগী রযেছে ৭২ জন। এদের ১৯ জন মহিলা এবং ৫৩ জন পুরুষ রোগী৷ ঢাকা থেকে আসা একজন করোনা আক্রান্ত রোগী বর্তমানে সীতাকুণ্ডের ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চট্টগ্রামে করোনা আক্রান্ত   রোগীদের মধ্যে এখন পর্যন্ত ১৫ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যুবরন করেছেন ৫ জন রোগী।

চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি  জানান,  বর্তমানে  আইসোলেশনে রয়েছেন ৪৭ জন রোগী। এছাড়া হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ২২৯ জন।

তিনি জানান, বিআইটিআইডি ছাড়াও চট্টগ্রামের   ভেটেইনারি বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ল্যাবে ৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ এর মধ্যে ৯ টি নমুনা পজেটিভ এসেছে। তাদের ছয়জন লক্ষীপুর জেলার বাসিন্দা।  তিনজন নোয়াখালী জেলার বাসিন্দা।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ৬৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮ জন। মোট মারা গেছেন ১৬৩ জন।

এদিকে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩১ লাখ এবং মৃতের সংখ্যা দুই লাখ। তবে এই আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ভিন্ন তথ্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com