সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

নীলফামারীতে টানাবৃষ্টিতে নাজেহাল খেটে-খাওয়া মানুষ কৃষির হয়েছে উপকার

নীলফামারীতে টানাবৃষ্টিতে নাজেহাল খেটে-খাওয়া মানুষ কৃষির হয়েছে উপকার

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীতে টানা পাঁচ দিনের বৃষ্টিতে নাজেহাল হয়েছে খেটে খাওয়া মানুষ।
তবে কৃষির হয়েছে উপকার।নীলফামারী সদর উপজেলার শহরের রাস্তায় দেখলে মনে হয়
কোন রাজনৈতিক দলের হরতালের ডাক
দিয়েছে।তবে তা কিন্তু নয় পাঁচ দিনের ভারী বৃষ্টিতে দেখা দিয়েছে অচলাবস্থা। দোকানপাট
বন্ধ,সারাক্ষণ গিজগিজ করা রাস্তাগুলোতে যানবাহন নেই বলেই চলে।কাজে বেরুতে না পারা দিনে এনে দিনে খাওয়া শ্রমিকেরা পরেছে বিপাকে।এমন এক হরিণচড়া ইউনিয়নের শালমারা গ্রামের কামলা খাটা শ্রমিক চাঁলমিয়া
বলেন বাড়িতে ৫ দিনধরে বসা পরিবারে ৪ জন মানুষ ঘরের চালডাল ও জমানো টাকা সবই তো শেষ।আমার আজ কাজে নাগেলে চুলায় পাতিল উঠবেনা।
তবে এই বৃষ্টির খরায় ভুগতে থাকা প্রকৃতি তৃষ্ণা মিটিয়েছে। কৃষক বলছে পানির অভাবে আমন
ধানগাছ শুকে গিয়েছিল। শুকনো আমন ধানগাছে সেচ দিতে বাধ্য হচ্ছিল তারা।পানির অভাবে ও হতাশায় ভোগা কৃষকদের কাছে দারুণ স্বস্তি দিয়েছে। তবে মনের আনন্দে ব্রীজধারে অনেকে জাল পেতে ধরছেন নানা জাতের মাছ।

অপরদিকে এ মাসে নীলফামারী জেলায় বৃষ্টি পাত ধরা হয়েছিল ২৫০ মিলি মিটার। গত তিন দিনেই বৃষ্টি পাত হয়েছে ৪০৩ মিলিঃমিটার।
নীলফামারী ডিমলা আবহাওয়া কেন্দ্র অফিসের ইনচার্জ আব্দুস সবুর মিয়া জানান। নীলফামারী আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এমন বৃষ্টিপাত চলতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com