বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

নীলফামারী ডোমারে জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা উদ্বোধন

নীলফামারী ডোমারে জাতীয় স্থানীয় সরকার দিবস ও উন্নয়ন মেলা উদ্বোধন

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমারেও জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা-২০২৩ উদ্বোধন করা হয়েছে। ডোমার ডিমলা-১ আসনের এমপি ও বীর মুক্তিযোদ্ধা জনাব আফতাব উদ্দিন সরকার এ মেলার উদ্বোধন করেন।
রবিবার(১৭ ই সেপ্টেম্বর) সকাল দশটায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ দিবস ও উন্নয়ন মেলার আয়োজন করে।

দিবস ও মেলা উদ্বোধন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ সভাপতিত্বে সকাল দশটার দিকে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্নাঢ্য র‍্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রধান গেট প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানার উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডোমার ডিমলা-১ আসনে এমপি জনাব আফতাব উদ্দিন সরকার,বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জন প্রতিনিধি পুরুষ ও নারী সদস্য,চেয়ারম্যান,
শিক্ষক,শিক্ষার্থী,উদ্যোগক্তা,গণমাধ্যম কর্মীগন। মেলায় ১৪ টি ষ্টল স্থান পায়। রবিবার শুরু হয়ে
মঙ্গলবার পর্যন্ত মেলা চলবে। দিবসটি পালনের মাধ্যমে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মধ্যে মেল বন্ধনের সৃষ্টি হবে। ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত স্মার্ট বাংলাদেশ বিনির্মানে অগ্রনী ভুমিকা রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com