শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
যশোরে ঈদ শেষে আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ডবলমুরিং থানার বিশেষ অভিযানে ৪,১২,৪৯০/- টাকা ২ ভরি স্বর্ণালংকার, ১টি সিএনজি অটো রিক্সা সহ ৩ প্রতারক গ্রেফতার নওয়াপাড়ায় বিএনপি নেতা মরহুম বাচ্চু খান ( সর্দার) এর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। সিএমপি’র অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ৩ জন সহযোগী গ্রেফতার কোতোয়ালি থানার সফল অভিযান সিআরবিতে হালিমের লটারির নামে জুয়ার ব্যাবসা গুড়িয়ে দিল ওসি আফতাব উদ্দিন জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সাপ্লাই চেইন ও বাংকারিং প্রসংগে চেয়ারম্যান, চবক এর সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে সভা অনুষ্ঠিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন – অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলার সীতাকুন্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর সমন্বয়য়ে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করেছে-র‍্যাব-৭ ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা: সংযুক্ত আরব আমিরাতের বন্দরে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে বিএসসি

নীলফামারী সৈয়দপুরে১৫ জনকে কামড়ে আহত করল শিয়াল

নীলফামারী সৈয়দপুরে১৫ জনকে কামড়ে আহত করল শিয়াল

নীলফামারী প্রতিনিধি।

নীলফামারী সৈয়দপুর পৌরসভার পাটোয়ারী খড়খড়িয়া পাড়া, মনছুরের মোড় এলাকায় একটি শিয়াল ১৫ জন মানুষকে কামড়ে আহত করেছে ।
শুক্রবার সকালে বাঁশ ঝাড় থেকে ১টি শিয়াল বেরিয়ে এসে পথে যাকে দেখছে তাকেই দৌড়ে এসে কামড়াচ্ছে। এমন ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে শিয়াল টিকে মারার জন্য এলাকাবাসী
ঘিরে ধরলে শিয়ালটি আরো হিংশ্র হয়ে উঠে কামড় ও হাঁচড় দেয়া শুরু করে। এক পর্যায়ে ১৫ জন আহত হন। এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে সৈয়দপুর ১০০ সজ্জা হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

আহতদের মধ্যে ৯ জনের নাম পাওয়া গেছে। তাঁরা হলেন সুদর্শন রায় (৩০), নির্মল কুমার (৩৫), আলী হোসেন (৭০), হাবিবুর রহমান (১৫), খাদিমুল ইসলাম (৩০), হাসানুর আলী (৩৪), জুয়েল হোসেন (২৫), আজিজুল হক (৬৫) ও জাহিদ হোসেন (৩০)।
প্রত্যক্ষদর্শী সাজ্জাদ হোসেন জানান সকাল ৯টার দিকে একটি শিয়াল বাঁশঝাড় থেকে হঠাৎ বের হয়ে যাকে সামনে পেয়েছে তাকেই কামড়াতে থাকে। এভাবে শিয়ালটি পাটোয়ারীপাড়া সংলগ্ন খড়খড়িয়া পাড়া, মনছুরের মোড় এলাকার অন্ততঃ ১৫ জনকে কামড়িয়ে রক্তাক্ত জখম করেছে।

এ ব্যাপারে সৈয়দপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার বিষয়টি নিশ্চিত করে জানান, শিয়ালের কামড়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে, বিক্ষুব্ধ এলাকাবাসী শিয়াল পিটিয়ে মেরে ফেলেছে।

হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তৌহিদা সিদ্দিকা রিয়া জানান, দুপুর ১২টা পর্যন্ত শিয়ালে কামড়ানো আহত রোগীদের ৯জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তাদেরকে ভ্যাকসিন নেওয়ার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এর মধ্যে গুরুতর আহত হাবিবুর রহমান হাবিব নামের এক কিশোর কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মুখে ও পায়ে শিয়ালের কামড়ের ক্ষত রয়েছে বলে জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com