বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
পতেঙ্গা ৪১ নং ওয়ার্ড নাজির পাড়ায় বিএনপি অফিস উদ্বোধন,, চট্টগ্রাম পাঁচলাইশে ব্যবসায়িক পরিবারের প্রতি বারবার হামলা। পোলিওমুক্ত বিশ্ব গড়তে প্রতিটি শিশুর টিকাদান নিশ্চিত করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন বিএসসি তে শত অপরাধের বরপুত্র ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ান-কে ঘিরে আবারও শোরগোল,গুঞ্জন,সমালোচনায় মুখরিত,, ক্যাপ্টেন আমীর মোহাম্মদ আবু সুফিয়ানের খুঁটির জোর-কি নতুন ব্যবস্থাপনা পরিচালক,,? বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় আংশিক কমিটি অনুমোদন সভাপতি মো. সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক লায়ন মো. বিল্লাল হোসেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সিএমপি কমিশনারকে সিআরএর স্মারকলিপি চুক্তি বাতিলের দাবি: ১৯শে অক্টোবর থেকে গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা শীঘ্রই সন্ত্রাসীদের গ্রেফতার না হলে “মার্চ টু পুলিশ কমিশনার” কর্মসূচীর ঘোষনা সিআরএর চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ও সংবেদনশীল স্থাপনার সুরক্ষায় অননুমোদিত ফটোগ্রাফি, ভিডিও ধারণ ও প্রচার ইত্যাদি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান। পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

ডোমারে পতাকা বেদি’ উদ্বোধন করলেন এমপি,আফতাব উদ্দিন সরকার

ডোমারে পতাকা বেদি’ উদ্বোধন
করলেন এমপি,আফতাব উদ্দিন সরকার

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় হরিনচড়া
ইউনিয়ন পরিষদ চত্বরে লাল ফিতা কেটে সদ্য নির্মিত পতাকা বেদি’র শুভ উদ্বোধন করলেন ডোমার ডিমলা-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জনাব আফতাব উদ্দিন সরকার।

শুক্রবার (১ পহেলা সেপ্টেম্বর)সকাল নয়টার
দিকে পরিষদ মাঠ চত্বরে ১০ নং হরিনচড়া ইউনিয়ন পরিষদ এ উদ্বোধনী সভার আয়োজন করে।

উদ্বোধনী শেষ করে হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানার সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ভাষনে এমপি আফতাব উদ্দিন সরকার বলেন আওয়ামী লীগের সরকার মানুষের কষ্টের কথা বিবেচনা করে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধি ভাতা,মাতৃত্ব কালিন ভাতা,অসংখ্য ভাতা সুবিধা দিচ্ছে। বলুন আরো কি প্রয়োজন আপনাদের। তাছাড়া এই হরিনচড়ায় আমি বহু বার এসেছি এলাকার উন্নয়ন কাজও করেছি।পূর্বে আরো অনেক এমপিও ছিল সেটা কম্পেয়ার করে দেখবেন। আগামীতে আবারও দোয়া ও সমথর্ন চাই। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী প্রমুখ।আরো উপস্থিত ছিলেন ডোমার রেঞ্জ কর্মকর্তা (অতিরিক্ত দ্বায়িত্ব) আব্দুল হাকিম।
হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খয়রুল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পুরুষ ও মহিলা সদস্য বৃন্দ।

শেষে এমপি আফতাব উদ্দিন সরকার ৪৭০/= টাকা ন্যাজ্যমুল্যের টিসিবির ৫ কেজি চাল,২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি করে মুশুর ডাল টিসিবি সুবিধা ভুগিদের মাঝে বিতরণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com