রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নীলফামারী ডোমারে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট পালিত

নীলফামারী ডোমারে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট পালিত

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর ডোমারে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ঘিরে মঙ্গলবার ডোমার উপজেলা প্রশাসন দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রশাসন ও উপজেলা পরিষদে পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বিপিএএ, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও সহকারী কমিশনার (ভুমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।এর পূর্বে সূর্য দ্বয়ের সাথে সাথে সরকারের নির্দেশনা মেনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে পর্যায় ক্রমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডোমার থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,বীর মুক্তিযোদ্ধা,ফায়ার সার্ভিস,সরকারি বে-সরকারি বিভিন্ন দপ্তর,সাস্কৃতিক সংগঠন,রাজনৈতিক অংঙ্গ
সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে দোয়া মাহফিল শেষে উপস্থিত সুধীগন নির্বাহী অফিসার নাজমুল আলম বিপিএএ সভাপতিত্বে পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেল রানার উপস্থাপনায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
বিশেষ অতিথি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক ও রৌশন কানিজ। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার(কৃষিবিদ)রফিকুল ইসলাম,উপজেলা প.প.কর্মকর্তা ডা.রায়হান বারী,প্রাণী সম্পদ অফিসার ডা.মোহাম্মদ মোজাম্মেল হক,সহকারী পুলিশ সুপার(ডোমার সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লা,থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী,বীর মুক্তিযোদ্ধা উপজেলা সাবেক কমান্ড মোঃ নুরননবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড.মনোয়ার হোসেন,সাধারন সম্পাদক মনজুরুল হক চৌধুরী উপস্থিত ছিলেন।
শেষে ডোমার থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স বাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদদের প্রতি স্যালুটের মধ্যদিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

অপর দিকে ডোমার উপজেলা হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে সংশ্লিষ্ট ইউপি পরিষদ (বাবুরডাংগা) চত্বরে হরিনচড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রদীপ চন্দ্র রায় ও ডোমার উপজেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও ১০ নং হরিনচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com