বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

নীলফামারীর ডোমার উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

নীলফামারীর ডোমার উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

সারাদেশের ন্যায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে আশ্রয়ন প্রকল্পের ৪র্থ ধাপের ২য় পর্যায়ে নীলফামারী ডোমার উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল দশটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এ ভিডিও কনফারেন্সের আয়োজন করে।সভায় প্রধান অতিথি নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার নিজে উপস্থিত থেকে (৪২ টি) গৃহহীন পরিবার মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)সরকার মোহাম্মদ রায়হান, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল
আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি,ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার,রওশন কানিজ,কৃষি অফিসার রফিকুল ইসলাম,ডোমার থানা অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী,ডোমার শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী প্রমুখ। উপজেলা প্রশাসনের
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,ইউপি চেয়ারম্যান,সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষ্যে
আশ্রয়ন প্রকল্পের আওতায় মোট ৬০৭টি সেনাবাহিনীর মাধ্যমে ৪০ টি সহ মোট ৬৪৭ টি
পরিবারকে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com