রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

তরুণদের অনুপ্রেরণার বাতিঘর শেখ কামাল: মেয়র রেজাউল

তরুণদের অনুপ্রেরণার বাতিঘর শেখ কামাল: মেয়র রেজাউল

মোঃ শাহরিয়ার রিপন ঃ- চট্টগ্রাম

বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল তরুণদের অনুপ্রেরণার বাতিঘর হয়ে আলো ছড়াবেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো.রেজাউল করিম চৌধুরী।

শনিবার চসিকের টাইগারপাসস্থ কার্যালয়ে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শহিদ শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর
কনফারেন্স রুমে খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেন মেয়র রেজাউল।

এসময় মেয়র বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন ও পুনর্বাসন কর্মসূচির পাশাপাশি সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে সমাজ চেতনায় উদ্বুদ্ধকরণে মঞ্চনাটক আন্দোলনের ক্ষেত্রে শেখ কামাল ছিলেন প্রথম সারির সংগঠক। গড়ে তুলেছিলেন ঢাকা থিয়েটার ও ‘স্পন্দন’ শিল্পী গোষ্ঠী এবং উপমহাদেশের অন্যতম ক্রীড়া সংগঠন আবাহনী ক্রীড়াচক্র। মাত্র ২৬ বছরেই যে কীর্তিমান জীবন তিনি গড়েছেন তার মাধ্যমে তিনি বেঁচে থাকবেন তরুণদের রোলমডেল হিসেবে।

শেখ কামাল সংস্কৃতিচর্চাকে সমাজ বদলের হাতিয়ার হিসেবে কাজে লাগাতে চেয়েছিলেন মন্তব্য করে মেয়র বলেন,
সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বেগবান করতে ১৭ আগস্ট উনার চট্টগ্রাম আসার কথা ছিল, একারণে ১৪ আগস্ট রাতেও বিশিষ্ট সাংবাদিক নুর ইসলামের বাসার ল্যান্ডফোন থেকে উনার সাথে কথা হয় আমার। এরপরদিন উনাকে নির্মমভাবে হত্যা করা হয়। সাংগঠনিক কর্মকাণ্ডের কারণে উনার সাথে মেশার সুযোগে যে অভিজ্ঞতা পেয়েছি তা থেকে বলতে পারি উনি ছিলেন নিরহংকারী ও অত্যন্ত কোমল। সমাজের ইতিবাচক বিকাশে ক্রীড়া ও সংস্কৃতিচর্চার ভূমিকা উনি খুব ভালভাবে অনুভব করতে পেরেছিলেন বলেই সারা দেশে তরুণদের মাঝে ছড়িয়ে দিতে চেয়েছিলেন সাংস্কৃতিক কর্মকাণ্ডকে। উনি যে পরিকল্পনা নিয়েছিলেন তা সফল হলে আজ দেশে মৌলবাদ, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ আর সংকীর্ণতা নির্মূল হতো, বাংলাদেশ হয়ে উঠত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায়।

চসিক সচিব খালেদ মাহমুদের সভাপতিত্বে সভায় অংশ নেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোহাম্মদ সলিম উল্ল্যাহ বাচ্চু, হাসান মুরাদ বিপ্লব, মো. ইসমাইল, আবদুস সালাম মাসুম, আতাউল্লা চৌধুরী, পুলক খাস্তগীর, প্রধান শিক্ষা কর্মকর্তা লুৎফুন নাহার, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, শিক্ষা কর্মকর্তা উজালা রানী চাকমা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশ, উপ-সচিব আশেক রাসুল টিপু, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ শরফুল ইসলাম মাহি, সিবিএ সভাপতি ফরিদ উদ্দিন, সহ-সভাপতি জাহিদুল ইসলামসহ চসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সৃজনশীল ক্রীড়া, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শেখ কামাল মাত্র ২৬ বছর বয়সে ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক দল বিপথগামীর গুলিতে সপরিবারে বঙ্গবন্ধুর সঙ্গে শহিদ হন। ওই হত্যাকাণ্ডের প্রথম শহিদ তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com