রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

প্রকাশ্যে ছুরি মেরে হত্যার মূল আসামি কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।

প্রকাশ্যে ছুরি মেরে হত্যার মূল আসামি কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। 

ডেক্স নিউজ ঃ- ডিএমপি মিডিয়া

গতকাল ৫/৪/২০২৫ ইং তারিখ নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে গার্মেন্টস্ কর্মী চাঁদনী খাতুন
(২২),কে আসামী সবুজ খন্দকার(২৯) পারিবারিক
কলহের জের ধরে প্রকাশ্য দিন দুপুরে ছুরিকাঘাতে হত্যা করে ঘটনাস্থলে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি রেখে পালিয়ে যায়।

সিএমপির মিডিয়া সূত্রে জানাগেছ,
গত ইং ০৫/০৪/২০২৫ তারিখ বিকাল বেলা গার্মেন্টস কর্মী চাঁদনী খাতুন (২২) নিজ কর্মস্থল সিইইপিজেডস্থ এভারটুবি গার্মেন্টস্ হতে পায়ে হেঁটে নিজ বাসায়
ফিরছিলেন। বিকাল আনুমানিক  ৪.৩০ টার সময় ভিকটিম নগরীর দক্ষিণ মধ্যম হালিশহর
খাজা খিজির রোড, রাউজান সুয়েটার ফ্যাক্টরীর সামনে মাহি কুলিং কর্ণার নামের বন্ধ
দোকানের সামনে পৌঁছা মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা চাঁদনীর স্বামী সবুজ খন্দকার
সাথে তর্কাতর্কিতে লিপ্ত হওয়ার একপর্যায়ে কোমর হতে ছুরি বের করে ভিকটিমের
গলার বাম পার্শ্বে, মাথার ডান পার্শ্বে, ডান হাতের কব্জির উপরের অংশে ছুরি দিয়ে আঘাত করে
ঘটনাস্থলে ছুরি ফেলে পালিয়ে যায়।

মুমুর্ষ অবস্থায় স্থানীয় লোকজন চাঁদনীকে চট্টগ্রাম মেডিকেল
কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত বলে ঘোষনা করেন।

ঘটনার পরপরই বন্দর থানার একাধিক চৌকস টিম হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে মাঠে নামে। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি ঘটনাস্থল থেকে জব্দ করে। ঘটনাস্থলের আশপাশের
সিসিটিভি ফুটেজ,তথ্য প্রযুক্তি বিশ্লেষণ এবং গুপ্তচর নিয়োগের মাধ্যমে ঘাতক স্বামী সবুজ খন্দকার কে ইং ০৬/০৪/২০২৫ তারিখ রাত অনুমান ১.৩০ টার সময় ৩৮নং ওয়ার্ডের ধুমপাড়া এলাকা হতে গ্রেফতার করে। এবং আসামীর রক্তমাখা টি-শার্টটি জব্দ করে। গ্রেফতারকৃত আসামী ঘটনার সত্যতা স্বীকার করে এবং পারিবারিক কলহের জেরে তার স্ত্রী’কে পরিকল্পিতভাবে হত্যা করে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা নং-০৪, তারিখ-০৬/০৪/২৫ইং, ধারা-৩০২ পেনাল কোড ১৮৬০ রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com