রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

ভুয়া নিয়োগে অর্থ বানিজ্য প্রধান শিক্ষক কারাগারে

নীলফামারী ডোমারে ভুয়া নিয়োগে অর্থ বানিজ্য প্রধান শিক্ষক কারাগারে

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

গ্রন্থাগারিক পদে ভুয়া নিয়োগ পত্র দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার প্রতারনার মামলায় কারাগারে যেতে হল বামুনিয়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়বুল ইসলাম কে।গত বুধবার
ঐ মালার হাজিরা দিতে গেলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ।
জানাযায় ২০১৪ সালে বামুনিয়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ে রেজাউল ইসলাম নামে একজন কে গ্রন্থাগারিক পদে নিয়োগ দেন।সে সময় তার কাছ থেকে উৎকোচ হিসেবে ১২ লক্ষ টাকা গ্রহন করেন শিক্ষক ময়বুল ইসলাম। নিয়োগ পত্রটি ভূয়া বুঝতে পেরে নিজে আদালতে একটি প্রতারনার মামলা দায়ের করেন রেজাউল ইসলাম।

থানা পুলিশ মামলাটির তদন্ত শুরু করে।শিক্ষক ময়বুল ইসলামের বিরুদ্ধে ৬ লক্ষ টাকা গ্রহনের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন পুলিশ।
গতবছর ১৯ শে সেপ্টেম্বর আদালতে হাজির হয়ে বাদীর হাতে১লক্ষ টাকা দিয়ে আপোষ শর্তে জামিন পান। আদালতে অবশিষ্ট টাকা পরিশোধ করার সময় নেন শিক্ষক ময়বুল ইসলাম।
এদিকে শিক্ষক ময়বুল ইসলাম বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, প্রতিবন্ধি শিক্ষার্থী ভাতার অর্থ আত্মসাৎ,কর্তৃপক্ষকে না জনিয়ে সরকারি গাছ বিক্রি করে টাকা আত্মসাৎ সহ ব্যপক দুর্নীতিতে নিজেকে জরিয়েছেন।

উপজেলা শিক্ষা অফিসার শাকেরিনা বেগম জানান আদালতে তার হাজিরার তারিখ ছিল সেটা জনি আদালত আটক করেছে এ আমি জানিনা।

সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় গত বুধবার পূর্বের জামিন বাতিল করে শিক্ষক
ময়বুল ইসলাম কে কারাগারে পাঠানোর নির্দশ
দেন আদালত। বাদীর আইনজীবী সাদেকুল ইসলাম জানান প্রতারনার মামলা হয় শর্তে ময়বুল ইসলাম কে জামিন দিয়েছিল আদালত।কিন্তুু সময়ের মধ্যে টাকা পরিশোধ না করায় গত বুধবার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তার জামিন না মঞ্জুর করে আদালতে পাঠানোর নির্দেশ দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com