রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন ভবদহ পানি নিষ্কাসন সংগ্রাম কমিটির আহবায়ক এর মৃত্যুতে অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ। লামায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ বাংলাদেশ শিপিং করপোরেশনের শত শত কোটি টাকা লুটপাটের মহড়ায় জিএম ইঞ্জিনিয়ার মোঃ ইউসুফ নির্বাহী পরিচালক প্রযুক্তি নিয়মিত করছেন নাবিক বানিজ্য। বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান মসজিদের জায়গা দখল করে পতিতালয়, ভেঙে দিয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বিপুল পরিমাণে অস্ত্র, গোলাবারুদ সহ মিন্টুকে আটক করেছে-> কোস্ট গার্ড

নীলফামারীতে ইউপি নির্বাচনে নৌকা ২ স্বতন্ত্র ২ জয়লাভ,,,

নীলফামারীতে ইউপি নির্বাচনে নৌকা ২ স্বতন্ত্র ২ জয়লাভ

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারীঃপ্রতিনিধি

কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি আনন্দ ও উৎসব মুখর পরিবেশে নীলফামারী জেলায় ৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুটিতে নৌকার প্রার্থী অপর দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয় পেয়েছে ।ডিমলা তিন ইউনিয়ন দ্বায়িত্ব রত সৈয়দপুর রিটানিং অফিসার ও প্রিজাইডিং কর্মকর্তা আব্দুল কুদ্দুস নিশ্চিত করেন।

নির্বাচনী এলাকাগুলো ডিমলা উপজেলার গয়াবাড়ী,খগা খড়িবাড়ী, টেপা খড়িবাড়ী ইউনিয়ন ও জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়ন পরিষদ।চার ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭২ হাজার ৪৪৩ জন।এর মধ্যে মহিলা
ভোটার সংখ্যা ৩৬ হাজার ৬৮ জন ও পুরুষ ভোটার সংখ্যা ৩৬ হাজার ৩৭৫ জন।

সোমবার (১৭ ই জুলাই) সকাল ৮ টায় ভোট শুরু হয়ে একটানা দিনের চারটা পর্যন্ত ভোট চলে।

জানাযায় খগা খড়িবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম নৌকা প্রতিক নিয়ে ৬ হাজার ৫০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী রবিউল ইসলাম (সিহাব) চশমা প্রতিক নিয়ে পান ৫ হাজার ৭৬৮ ভোট।

টেপা খড়িবাড়ী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম (সাহিন) আনারস
প্রতিকে ৪ হাজার ৯১০ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ময়নুল হক চশমা প্রতিকে পান ৪ হাজার ৬৯৩ ভোট।গয়াবাড়ী ইউনিয়নে শরিফ ইবনে ফয়সাল আনারস প্রতিক নিয়ে ৪ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী রুকনূজ্জামান মোটরসাইকেল প্রতিক নিয়ে পান ৩ হাজার ২৬ ভোট। জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহেদ আলী নৌকা প্রতিক নিয়ে ৯ হাজার ৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী কামরুল হাসান আনারস প্রতিক নিয়ে পান ৬ হাজার ২০৮ ভোট। অপরদিকে ডোমার পৌরসভায় ৭ নং ওয়ার্ড কাউন্সিলর পদে দেলোয়ার হোসেন ও ধর্মপাল ইউনিয়নে ৫ নং ওয়ার্ডে ফাতেমা নামে এক মহিলা সদস্য
নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে ।

সৈয়দপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং অফিসার ডিমলা ইউনিয়ন পরিষদ নির্বাচন আব্দুল কুদ্দুস বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার শান্তি পূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে আশ্বস্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com