বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যু বার্ষিকীর স্মরণে দক্ষিণ জেলা জাতীয় পার্টির দোয়া মাহফিল

সাবেক রাষ্ট্রপতি এরশাদের মৃত্যু বার্ষিকীর স্মরণে
দক্ষিণ জেলা জাতীয় পার্টির দোয়া মাহফিল

প্রেস বিজ্ঞপ্তিঃ-

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের
৪র্থ তম মৃত্যু বার্ষিকীর স্মরণে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির
উদ্যোগে শুক্রবার বাদে আছর নগরীর আমানত শাহ (রা.) মাজারে দোয়া মাহফিল ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক
নুরুচ্ছফা সরকারের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তব্য রাখেন
দক্ষিণ জেলা জাপার সদস্য সচিব আব্দুস ছত্তার রণি, যুগ্ম আহ্বায়কদের মধ্যে
দিদারুল আলম ফজু, মোহাম্মদ মিয়া চৌধুরী, বোরহান উদ্দীন ফারুকী, আলী আকবর
চৌধুরী চেয়ারম্যান, মোহাম্মদ ছালেম, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মো.
ইউসুফ, মো. সেলিম, মাহমুদুল হক বেঙ্গল, জেলা যুব সংহতির সাবেক সভাপতি
আব্দুর রহমান, সাধারণ সম্পাদক দুলা মিয়া চৌধুরী মেম্বার, ডাঃ আব্দুল
হালিম, নুরুন নবী, খান মো. আইয়ুব চৌধুরী, সাইফুদ্দিন খান মেম্বার, নাছির
কন্ট্রাকটার, আব্দুল মালেক আর্মি, নেজাম সওদাগর, আবুল কাশেম, মো. আনিছ,
মো. শামশু, মো. আজিজ, ডাঃ নুরুর আবছার,আলম ড্রাইভার, নুরুল আবছার,
মোহাম্মদ খোকন, আব্দুল ওহাব, মোহাম্মদ ইউসুফ, যুব নেতা ইরফান, আবুল কালাম
প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন আমানত শাহ জামে মসজিদের খতিব মাওলানা তবারক হোসেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার উন্নয়নের দোহাই দিয়ে মানুষকে
বিভ্রান্তি করছে। দেশের শহর থেকে গ্রাম প্রতিটি অঞ্চলে উন্নয়নের সুচনা
জাতীয় পার্টির সরকারের সময় হয়েছে। সত্য কথা স্বীকার করার মত মন মানসিকতা
তৈরী হয়নি। এরশাদ সরকারের অবদানের কথা স্বীকার করলে জাতীয় পার্টির
পরবর্তীতে যারা ক্ষমতায় আসছে তাদের লজ্জা লাগে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com