সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড বাংলাদেশ শ্রমিক ফেডারেশন বিএসএফ এইচ পাওয়ার ও সিএনজি চালক কমিটির কার্ড বিতরণ। জুলাই-আগস্টের শহীদরা চিরস্মরণীয় হয়ে থাকবে—মেয়র ডা.শাহাদাত হোসেন

আটকা পড়া মাঝি ও খালাসী পরিবারের মধ্যে চট্টগ্রাম জেলা পুলিশের ত্রাণসামগ্রী বিতরণ।

 

বঙ্গোপসাগরের উপকূলীয় বাঁশখালীর খাটখালী এলাকায় আটকা পড়া মাঝি ও খালাসী পরিবারের মধ্যে
চট্টগ্রাম জেলা পুলিশের ত্রাণসামগ্রী বিতরণ।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী রূপ ধারন করায় বাংলাদেশে এ ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গত ২৬/০৩/২০২০খ্রি: হতে ২৫/০৪/২০২০খ্রি: পর্যন্ত দেশের সকল সরকারী/বেসরকারী অফিস-আদালত, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, গণপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে গরিব, দিন মজুর, নি¤œ আয় ও শ্রমজীবি মানুষ কর্মহীন হয়ে পরিবারের ভরন-পোষণ/আহার যোগাতে পারছেনা। এ ধরনের শ্রেণী ও পেশার মানুষের সাহায্যার্থে চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) জনাব মোহাম্মদ আফরুজুল হক টুটুল অফিসার ইনচার্জ বাঁশখালী থানাসহ অদ্য ১৬/০৪/২০২০খ্রি: বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউপির বঙ্গোপসাগরের উপকূলীয় খাটখালী এলাকায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব এসএম রশিদুল হক, পিপিএম-সেবা এর পক্ষে ত্রাণসামগ্রী বিতরণ করেন। তিনি বঙ্গোপসাগরের উপকূলীয় এ এলাকায় আটকে পড়া প্রায় ২৫০টি মাঝি ও খালাসী পরিবারের মধ্যে মধ্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যেমন: চাল, ঢাল, তৈল, লবন, পেয়াজ ইত্যাদি বিতরণ করেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ হতে এ ধরনের ত্রাণ বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।

“স্বাক্ষরিত”

মহিউদ্দিন মাহমুদ সোহেল
অতিরিক্ত পুলিশ সুপার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com