বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

ট্রাকচাপায় পেট থেকে বেরিয়ে গেলো নবজাতক এক কিঃমিঃ দুরে পরে ছিল মায়ের মরদেহ

ট্রাকচাপায় পেট থেকে বেরিয়ে গেলো নবজাতক,

এক কিঃমিঃ দুরে পরে ছিল মায়ের মরদেহ

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীতে গর্ভবতী শারমিন আক্তার (২৭) ও তারই গর্ভের পেটের (কন্যা শিশু) সন্তান ট্রাকচাপায় এক মর্মান্তিক মৃত্যু হয়েছে। অপর দুইজন গুরুতর অবস্থায় হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ঘটনাটি শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে সদর উপজেলা সোনরায় শাংগলসী ইউনিয়নের শিমুলতলী নামক স্থানে ঘটে।

মৃত শারমিন আক্তার সৈয়দপুর উপজেলার
কামার পুকুর ইউনিয়নের মতির মোড় এলাকার
হায়দার আলীর ছেলে রেজাউল ইসলামের স্ত্রী।দ্বিতীয় সন্তান গর্ভে আসার পর শারমিনের বাবার বাড়ি ডোমারে অবস্থান করছিলেন। শনিবার প্রসব বেদনা উঠলে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানকার চিকিৎসক পরে রংপুর মেডিকেলে নেয়ার পরামর্শ দিলে
তারা সিএনজি যোগে রওনা দেন।
আহত দুজন হলেন নিহত শারমিনের মা কোহিনূর বেগম (৫৫)ও তার মেয়ে ইলাম মনি (৫)।
প্রত্যক্ষ দর্শীরা জানায় রাস্তার বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের পরিবহন কৃত সিএনজিটিকে স্বজোরে ধাকা মারে এতে গর্ভবতী শারমিন আক্তার সিএনজি থেকে সিটকে পরে ট্রাকের নিচে আটকে যায়। চলন্ত ট্রাকটি তাকে টেনে হিচড়ে এক কিলোমিটার রাস্তা নিয়ে গেলে পেট থেকে নবজাতক কন্যা শিশুটি ভূমিষ্ট হয়ে রাস্তায় পড়ে ছিল। এক কিলোমিটার অদুরে গিয়ে পরে ছিল নিথর শারমিনের মরদেহ।

পরে খবর পেলে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে এসে নবজাতক সহ আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান। সেখানে চিকিৎসা ধীন অবস্থায় নবজাতকের মৃত্যু ঘটে।

নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ
খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি মামলা হয়েছে, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com