মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
মায়ানমারে পাচারকালে ৩ ট্রাক ইউরিয়া সারসহ দুইজন পাচারকারী আটক করেছে – কোস্ট গার্ড ইপিজেড থানার আকমল আলীতে প্রশাসন আবারও ভেঙ্গে দিলো ওসমানের নতুন জুয়ার ঘর দুর্ধর্ষ ছিনতাইকারী মোঃ রিয়াজ প্রঃ রিয়াদকে গ্রেফতার করেছে ইপিজেড থানা পুলিশ সার্বিক নিরাপত্তায় যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী(সা.) চট্টগ্রামে ৫টি গুরুত্বপূর্ণ থানায় রদবদল সিএমপির হালিশহর থানায় হাজেরা আক্তার টুনি ও নুর নাহার ঝিল্লি ৮ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার। চট্টগ্রাম বহিঃনোঙ্গরে বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্ট গার্ডের যৌথ অভিযান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত সেন্টমার্টিনে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে”বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর শুভ উদ্বোধন করেছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সংক্রান্ত ব্রিফিং প্যারেড

নীলফামারীতে চিচিংগার ভালোদাম পাওয়ায় চাষাবাদে আগ্রহী উঠছে কৃষক

নীলফামারীতে চিচিংগার ভালোদাম পাওয়ায় চাষাবাদে আগ্রহী উঠছে কৃষক

সত্যেন্দ্রনাথ রায়,নীলফামারী,প্রতিনিধি

নীলফামারীর ডোমারে অল্প খরচে অধিক লাভ
হওয়ায় চিচিংগা চাষে আগ্রহী উঠছে কৃষক।

এবারের আবহাওয়া অনুকুলে থাকায়
চাষাবাদে আশানুরূপ ফলন ও ভালোদাম পাওয়ায় চিচিংগা চাষে আগ্রহী হয়ে উঠছে কৃষক।

সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলার হরিনচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামে চিচিংগা চাষী মনোরঞ্জনের খেতে গিয়ে কথা হলে বলেন পনের বছরের অধিক সময় ধরে আমি চিচিংগা চাষে যুক্ত।এবারো ১২ শতাংশ জমিতে চিচিংগা চাষ করেছি। অগ্রহায়ণ মাসের
শেষের দিকে জমিনে চারা করতে হয়।মাঘমাস শেষে জমিতে চারা বপন করি। চারা লাগানোর একহতে দের মাসের মধ্যেই গাঁছে ফলদেয়া শুরু করে। মাচা তৈরি পর্যন্ত সবমিলিয়ে খরচ তার ৬ হাজার টাকা। এ যাবৎ আমার বিক্রী হয়েছে ২৫ হাজার টাকা। খরচ
তুলে এখন লাভ হয়েছে। তাছারা আবহাওয়া অনুকুলে থাকলে আরো একমাস খেতের চিচিংগা বিক্রী করতে পারবো। শুরুতে ৮০ টাকা কেজি দরে চিচিংগা বিক্রী করেছিলাম। এখন কেজি ৩০টাকা।ক্ষেত হতে সপ্তাহে দুইবার চিচিংগা তোলা যেত ফলন আসত ৪ হতে ৫ মন। বর্তমানে ২ হতে ৩ মন আসে। দামে কম হলেও নেই কোন ক্ষতির সম্ভাবনা। কৃষক মনোরঞ্জন জানান আমার চিচিংগার ফলন ও লাভ দেখে এলাকার অনেকে কৃষক এখন চিচিংগা চাষে আগ্রহী হয়ে উঠেছে। জানতে চাইলে মরামর্শও দিচ্ছি । যে কারনে বাজারে চিচিংগার মজুদ বেশী হয় দামে কিছুটা ভাটা।এ
দিকে সোনারায় ইউনিয়নের চিচিংগা চাষী আব্দুল জলিলও বলেন আমিও বিশ বছর ধরে চিচিংগা চাষ করছি এই সবজি খুবই লাভজনক।আমার দেখে এলাকার ত্রিশ জনেরও বেশী কৃষক এখন চিচিংগা চাষ করছে। অল্প জমিতে সল্প খরচে সামান্য পরিশ্রমে চাষাবাদ করাযায়।

কথা হলে ডোমার উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ)রফিকুল ইসলাম বলেন এবারে উপজেলায় ২০ হেক্টর জমিতে চিচিংগার চাষাবাদ করা হয়েছে। তাছারা আমাদের উপসহকারী কৃষি অফিসার গন নিয়মিত প্রান্তিক কৃষকের মাঠে গিয়ে অধিক ফলন ও রোগবালাই প্রতিরোধ বিষয়ে বিভিন্ন পরামর্শ প্রদান করে আসছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com