বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

Notice :
সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন জেলা প্রতিনিধি নিয়োগ চলছে..........চট্টগ্রাম অফিস: সৈয়দ নূর বিল্ডিং , এম এ আজিজ রোড, সিমেন্ট ক্রসিং, দক্ষিণ হালিশহর, চট্টগ্রাম।মোবাইল নাম্বারঃ ০১৯১১৫৩৩৩০৮, ০১৭১১৪৬৭৫৩৭, E-mail: gsmripon@gmail.com
সংবাদ শিরোনাম:
আত্মহত্যার সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক: মোবাইলের তথ্য মুছে ফেলা ও মেমোরি কার্ড গায়েব, বাড়ছে রহস্য,, হরমুজ প্রণালি অতিক্রম এমভি বাংলার জয়যাত্রা হালিশহর বড়পুলে মহেশ খালের পাড়ে অবৈধ গরুর বাজার উচ্ছেদ: গুড়িয়ে দিলো সেনাবাহিনী ইপিজেড থানা পুলিশের বিশেষ অভিযানে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ৫ কেজি গাঁজা,মাদক বিক্রয়ের নগদ টাকা ও ১টি মোটরসাইকেলসহ ১ গ্রেফতার নতুন কৌশলে মেয়ে দিয়ে ফাঁদে ফেলে সর্বস্ব হাতিয়ে নিচ্ছে একটি চক্র। চট্টগ্রামে ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তলসহ ১জনকে গ্রেফতার করেছে – ডিবি বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা। ৮কেজি হেরোইন ১৪,০০০ হাজার পিস ইয়াবা ও মাদক বহনের কাজে ব্যবহৃত বাসসহ গ্রেফতার ৩ ডিবি পশ্চিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরের ১ম ৯মাসের তুলনামূলক পারফরম্যান্স রিপোর্ট প্রকাশ করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জোর তৎপরতায় ভূয়া নথিপত্র ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পাচারের অপচেষ্টাকালে কন্টেইনার আটক

৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর বল্লেন রাস্তায় পানি আমি কি করবো সরকারি রাস্তা সরকার কে বলো।

৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর বল্লেন রাস্তায় পানি আমি কি করবো সরকারি রাস্তা সরকার কে বলো।

বিশেষ প্রতিনিধি ঃ- চট্টগ্রাম

নগরীর ৩৫ নং ওয়ার্ডের বাস্তহারা নোমান কলেজের রোডে পানিতে থৈ থৈ করছে, কলেজে যাতায়াত করা ছাত্র ছাত্রী ও বাস্তহারায় বসবাসকারী মানুষের চলাচলের জন্য সম্পুর্নভাবে বাধার সৃষ্টি হয়েছে।
প্রচন্ড গরমে জনজীবনে অস্বস্তিতে অতিষ্ঠ হবার পর বৃষ্টি হওয়ার সাথে সাথে দেখা দিয়েছে জলাবদ্ধতা, ড্রেনে জমে থাকা আবর্জনায় পানি আটকে আছে।

রাস্তার পাশে দীর্ঘদিন থেকে ময়লা আবর্জনা পড়ে থাকলেও সিটি করপোরেশন থেকে পরিস্কার করা হয়না এই এলাকায়। ময়লা ও বালুতে ড্রেন ভরে আছে,

এলাকাবাসী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক সাহেবকে বার বার জানালেও নেওয়া হয়নি কোন ব্যাবস্থা, স্থানীয় বাসিন্দা আলী আহমদ মুঠো ফোনে কাউন্সিলর কে ফোন দিয়ে বিষয়টি জানালে তিনি বলেন, “রাস্তা সরকারের সরকার কে বলো পরিস্কার করতে আমি কি করবো”?

কাউন্সিলর এর এমন কথায় এলাকাবাসী নিরুপায় হয়ে ভোগ করছেন গলা সমান পানিতে যাতায়াত।

মসজিদ থেকে নামাজ আদায় করে বের হওয়া মুসল্লীরা জানান, নামাজ পবিত্র ইবাদত কিন্তু সেটা আমরা আদায় করছি অপবিত্র পানি পাড়ি দিয়ে। আমরা এই এলাকার বাসিন্দারা আছি সম্পুর্ন অবহেলায়, কাউন্সিলরকে বার বার জানালেও তিনি কোন ব্যাবস্থা নিচ্ছেন না।

এলাকার কয়েক জন সামাজিক নেতৃবৃন্দ কে এ বিষয়ে জিজ্ঞেস করলে তারা জানান,

গত ৭/৮ বছর ধরে,  দুইটি বালু উত্তোলনের সেল সেন্টার,

ছলেমান সাহেবের বাকুলিয়া সেল সেন্টার ও হাসান সাহেবের সেল সেন্টার এর বালু উত্তোলনের আউট পাইপ ড্রেনের সাথে সংযোগ করায় ড্রেন ভরাট হয়ে যাওয়ার কারনে মুলত পানি নিষ্কাসন হতে পারছে না,

যদিও কাউন্সিলর সাহেব একাধিকবার ড্রেন পরিস্কার করেছেন, তারপরও প্রতিনিয়ত বালুর আউট পাইপের বালুর পানি এসে ড্রেন ভরাট হয়ে যাচ্ছে।

এলাকার বসবাসকারী অনেকে বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে নিয়মিত গাড়ি আসেনা, যে কারণে দীর্ঘদিন যাবত ময়লার ভাগাড় জমে জমে রাস্তা ও ড্রেন আবর্জনায় ভরে গেছে,

বাস্তহারা এলাকায় বসবাসকারী প্রায় ৩০/৪০ হাজার মানুষ ময়লার পানিতে বন্দি। আমরা মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত বাস্তহারা এলাকায় রাস্তা ও ড্রেনে জমে থাকা ময়লা আবর্জনা পরিস্কার করার ব্যাবস্থা নিয়ে এই এলাকার ৩০/৪০ হাজার মানুষের চলাচলের জন্য ব্যাবস্থা নেওয়ার জন্য জোরদাবি জানাচ্ছি বলে জানান এলাকাবাসী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2023 Channel69tv.net.bd
Design & Development BY ServerNeed.com